রূপসা কিং গ্রুপে অভিযান, সাড়ে আট কোটি টাকা জব্দ (ভিডিও)
রূপসা কিং গ্রুপে ডিবির অভিযান পাশে প্রতিষ্ঠানের মালিক লায়ন মুজিবর রহমান
চট্টগ্রামের ইপিজেড এলাকায় “রূপসা কিং গ্রুপ” নামের ক্ষুদ্রঋণ দানের সমবায় প্রতিষ্ঠান গার্মেন্টস শ্রমিকদের নানা প্রলোভন দেখিয়ে ৮-১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় সিলগালা করে দিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। এসময় ৮ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয় এবং গ্রেফতার করা হয়েছে তিনজনকে।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) সন্ধ্যায় বন্দরনগরীর ইপিজেড মোড়ের চৌধুরী মার্কেটে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল।
স্থানীয় এলাকাবাসী ও গার্মেন্টস শ্রমিকরা অভিযোগ করেছেন, ইপিজেডের শ্রমিকদের নানা প্রলোভন দিয়ে সংঘবদ্ধ চক্রটি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।
প্রতারণার অভিযোগ পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলো বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান।
আগামীকাল আদালতের সহায়তায় আবারো সেখানে অভিযান চালানো হবে বলেও জানান তিনি। এদিকে, প্রতিষ্ঠানটির কার্যালয় সিলগালা করার পর রাতে সেখানে অনেক আমানতকারী জড়ো হন। আমানত ফিরে পেতে বিক্ষোভ করেন তারা।
জানা গেছে, রূপসা কিং গ্রুপের নামের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লায়ন মো. মজিবুর রহমান কোম্পানি। এর ভাইস চেয়ারম্যান মো. মুছা হাওলাদার।


আপনার মতামত লিখুন