খুঁজুন
, ,

দীর্ঘ অপেক্ষায় ছিল যুবসমাজ, ভোটটা সুষ্ঠু গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ হোক

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 12 February, 2026, 12:42 pm
দীর্ঘ অপেক্ষায় ছিল যুবসমাজ, ভোটটা সুষ্ঠু গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ হোক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ অপেক্ষায় ছিল আমাদের যুবসমাজ। গত ১৭ বছর যুবকরা ভোট দিতেই পারেনি, আমিও পারি নাই। আজকের ভোটটা সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ হোক।

ভোট দিতে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে মিরপুর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ভোটকেন্দ্রে প্রবেশ করেন তিনি। ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ঢাকা-১৫ আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, গত ১৭ বছর ভোটাররা ভোট দিতে পারেননি, আমিও ভোট দিতে পারি নাই। ২০১৪, ২০১৮, ২০২৪ সালে ভোটাধিকার হারানোর পর আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি।

তিনি বলেন, আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন সূচনা করে দিন সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, সবাই বিশ্বাস করে, যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, তারা আজকের এই ভোটের জন্য অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক।

তিনি বলেন, ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যে সরকার কোন ব্যক্তি, পরিবার, দলের হবে না। বরঞ্চ যে সরকার হবে ১৮ কোটি মানুষের জনগণের সরকার আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।

তিনি বলেন, আজকে আমি ভোট দিয়ে এখান থেকে শুরু করলাম। পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাবো। একটু দেখবো, সকলের সহযোগিতা চাই।

জামায়াত আমির বলেন, দেশ আমাদের সকলের এই দেশটা গড়তে হবে সকলে মিলে হাতে হাত মিলিয়ে। মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে। এটা জানেন যে মিডিয়া সমাজের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভকে আমরা দেশ করার কাজে আমাদের পাশে চাই। আপনাদের ভালোবাসার আমরা অত্যন্ত আকাঙ্ক্ষী। আমরা আকাঙ্ক্ষা করি আপনাদের ভালোবাসা পাবো এবং আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা দেশড়ার কাজে হাতে হাত মিলিয়ে কাজে হাত মিলিয়ে একসঙ্গেই আমরা চলবো।

এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, সারাদেশে ছোটখাটো কিছু ঘটলে অবশ্যই এগুলাকে ইগনোর করবো। কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিবো না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করবো।

তিনি বলেন, মানুষের ভোটের অধিকার হারিয়ে যায় এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে সেটা আমরাও মানবো, অন্যদেরকেও মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই।

দেশবাসীর ভোট কামনা করে তিনি বলেন, সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে নিরাপদে, নিঃসঙ্কোচে নিশ্চিতে যাতে সবাই দিতে পারে, নারী পুরুষ সবাই মিলে এজন্য আমি সকলের প্রতি আহবান জানাচ্ছি। সবাই আসুন ঘর থেকে বেরিয়ে এসে এবং রাষ্ট্রের আপনি গর্বিত অংশীদার হোন এবং আপনার দায়িত্বটাও পালন করুন।

অনেক জায়গায় ঝামেলা হচ্ছে, গণমাধ্যমে একপেশে খবর হচ্ছে। আপনারা কিভাবে দেখছেন? জানতে চাইলে তিনি বলেন, মিডিয়া এক ধরনের নিউজ সবাই পরিবেশন করে না। মিডিয়ার মধ্যেও একই নিউজ ভিন্নভাবে পরিবেশন হচ্ছে। কেউ যদি অপরাধ করে থাকে সে আমি হলেও আমি অপরাধের বিপক্ষে। কিন্তু অপরাধ নয় সেটাকে আবার জোর করে অপরাধ বানানো সেটা আরেকটা বড় অপরাধ। সেটা আছে আমাদের এখানে।

বিএনপির অভিযোগ সম্পর্কে তিনি বলেনো, বিএনপিও করছে আমরাও করছি। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়।

Feb2
Feb2

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 10:12 am
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:57 am
সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ উলটপালট হয়ে যাওয়ার মতো করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় নিয়ে তাকে নাজেহাল করেছে। ওকে ছেড়ে দেন। ভালোই ভালোই ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিকে একদম ওলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, ছয় দফা দাবি আপনারা দেখেছেন। তার সাথে সপ্তম দফা হবে, কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাস্ত করব না।’

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত। গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই। কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে। কারেন্টের ভূতুড়ে বিল আছে। পানির জন্য কথা বলা যাবে না।

তিনি বলেন, ঢাকাবাসী আপনারা দোয়া করবেন। আমরা আপনাদের এ দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার পূরণ করতেই আমরা এই কর্মসূচি শুরু করেছি। আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচির ঔষধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে। ক্রিয়া হলে মোবারকবাদ। প্রতিক্রিয়া হলে আমরা বলে দিচ্ছি। আপনারা বলছেন, এই করলে সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’

তিনি আরও বলেন, আমরা আজ কোনো দল, ব্যক্তিগোষ্ঠীর জন্য এই রাস্তায় নামিনি। আমরা নেমেছি বাংলাদেশে ১৮ কোটি মানুষের পক্ষে। আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি। জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। আমাদের এই আন্দোলন চলবে রাস্তায়, রাজপথে এবং জাতীয় সংসদে। সমান্তরালে আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠিত না হবে।

আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:12 am
আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আজকে যত বাধা-বিপত্তি আসুক না কেন, আমাদের এই লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই পৌঁছাবে। ২০২৪ সালের ৫ আগস্ট সারা বাংলাদেশের মানুষ লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সবাই ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগের উদ্দেশ্যে লং মার্চের যাত্রা শুরু করেছি। নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে, সেই স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করার জন্য আমাদের এই লং মার্চ।’

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই লং চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা তেল, গ্যাস, বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে লং মার্চ।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে এই লং মার্চে অংশগ্রহণ করুন। এই লং মার্চ কোনো ১১ দলের লং মার্চ নয়। এই লং মার্চ বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লং মার্চ।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা লং মার্চ শান্তিপূর্ণভাবে পালন করব। যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে, এই লং মার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে।’