চট্টগ্রামে ‘আমরাই কিংবদন্তী’র শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০, ১১:১৯ সকাল
চট্টগ্রামে ‘আমরাই কিংবদন্তী’র শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম মহানগরীর ভাসমান শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘আমরাই কিংবদন্তী’।

জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের জন্য এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থীদের একত্রিত করে গ্রুপটি পরিচালিত হয়।

বুধবার (১৫ জানুয়ারী) রাত ১১টা থেকে শুরু করে ভোর সাড়ে চারটা পর্যন্ত চট্টগ্রাম শহরের ৫০টিরও বেশি স্থানে প্রায় ৬০০ জন ভাসমান শীতার্তদের মাঝে সুয়েটার এবং কম্বল বিতরণ করে গ্রুপের চট্টগ্রামস্থ সদস্যবৃন্দ।

আমরাই কিংবদন্তী’র শীতবস্ত্র বিতরণ

মানব কল্যাণে গ্রুপের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত মানুষগুলোর জন্য কাজ করাই গ্রুপ এর অন্যতম লক্ষ্যগুলোর একটি।

এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, চিকিৎসা সহায়তা তহবিল সংগ্রহ, চট্টগ্রামসহ সারা দেশে বিভিন্ন এতিমখানার সংস্কারকাজ ও খাবার বিতরণ, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিভিন্ন কার্যক্রম।

একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে।

আমরাই কিংবদন্তী’র শীতবস্ত্র বিতরণ

ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিচ্ছে এই গ্রুপের সদস্যরা ।

উল্লেখ্য, এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের একত্রিত করে ২০১৭ সালের ১৫ নভেম্বর ২২ হাজার সদস্য নিয়ে যাত্রা শুরু করে ‘আমরাই কিংবদন্তী’।

Feb2
Feb2