খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রিয় শিক্ষকের পাশে কুবির ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২০, ৫:৪২ অপরাহ্ণ
প্রিয় শিক্ষকের পাশে কুবির ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীরা ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আলী রেজওয়ান তালুকদার স্যারের বিরুদ্ধে আনিত ষড়যন্ত্র মুলক অভিযোগের প্রতিবাদে মানববন্ধনের ডাক দেয়।

সোমবার(২০ জানুয়ার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে মানববন্ধনে ইংরেজি বিভাগের সকল শিক্ষার্থীদের সাথে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও সমবেত হয়ে স্যারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন।

ইংরেজি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী টিপু সুলতান উক্ত মানববন্ধনের সঞ্চালনায় বলেন,”স্যারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা ভিত্তিহীন,বানোয়াট একটা অভিযোগ। আমি বিশ্ববিদ্যালয়ে এতোদিন ধরে আছি কখনও দেখি নি স্যারের কোন ধরনের বাজে অভ্যাস দেখি নি। স্যার কখনও সুন্দরী মেয়েদের ক্লাস প্রতিনিধি করেন নি। স্যারের বিরুদ্ধে আনিত অভিযোগের তীব্র নিন্দা জানাচ্ছি।

বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী ইমরান বলেন,”জাতির পতাকা আজ খামছে ধরেছে শকুনেরা।যারাই দেশের উন্নয়ন করতে চায়, তাদের এভাবেই ধমিয়ে রাখার চেষ্টা করা হয়। স্যার বিভাগে একজন সম্মানিত শিক্ষক তার বিরুদ্ধে এমন অভিযোগ মানি না।

বিভাগের ১০ ব্যাচের শিক্ষার্থী নজরুল বলেন,”বিশ্ববিদ্যায়ের প্রতিটা শিক্ষক আমাদের মাথার তাজ। তাদের বিরুদ্ধে এমন অভিযোগ আমরা মানি না। বিশ্ববিদ্যালয়ের যেকোন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ আসলে সেটা প্রতিরোধ করবো।

তারা আরও বলেন,তাদের শিক্ষক অপরাজনীতির শিকার হয়েছে।কিছু সুবিধাবাদী মহল স্যারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে নিজেদের হিনো স্বার্থ উদ্ধার করার জন্য।তাদের প্রতিরোধ করার ঘোষনা দেন।

ইংরেজি বিভাগের ৮ম ব্যাচের (মাস্টার্স) শিক্ষার্থী ও লিভারেল মাইন্ডসের ভিপি হুমায়ুন তালুকদার বলেন,” স্যার আমাদের বিভাগের রত্ন। আমি ৬ বছর এই বিভাগে পড়াশোনা করছি কোন দিন শুনি নি স্যারে কোন বাজে কাজ সম্পর্কে, এখন হঠাৎ করে বাইরের একজন অভিযোগ করলেই তিনি কখনও অপরাধী হতে পারেন না। স্যার বিভাগে আসার পর সেশন জ্যাম অনেক কমিয়েছেন।ইংরেজি বিভাগের নাম উজ্জ্বল করেছেন। তাঁর সুনামে ঈষার্ণিত হয়ে এক মহল স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা সবাই মিলে এই ষড়যন্ত্রের মোকাবেলা করবো ইনশাল্লাহ। তিনি,সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্যার বিরুদ্ধে আনিত অভিযোগের সমাধান প্রশাসনকে করার জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি (বুধবার) ইংরেজী বিভাগের অধীনে সন্ধ্যাকালীন স্নাতকোত্তর (ইএমএ) কোর্সের এক শিক্ষার্থী প্রোগ্রাম ডিরেক্টর এবং ওই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের নিকট আলী রেজওয়ান তালুকদার স্যারের বিরুদ্ধে অভিযোগ জমা দেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…