টঙ্গী মাদরাসায় হামলা-ভাঙচুর অভিযোগ
শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগ ঘিরে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। তাকে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন। তিনি জানান, আদালতের আদেশ পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন ও অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।
উল্লেখ্য, শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে টঙ্গীর একটি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহজালাল রুমির বিরুদ্ধে মামলা হয়। পরে গত ২৬ অক্টোবর তার পক্ষে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়েছিল।



আপনার মতামত লিখুন