ডেঙ্গুতে এক দিনে আরও ৬ মৃত্যু

হাসপাতালে ভর্তি ২ হাজার ১০ জন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:২৯ রাত
ডেঙ্গুতে এক দিনে আরও ৬ মৃত্যু

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা।

নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৩ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৪৫ জন, খুলনায় ২৩৫ জন, রাজশাহী ও বরিশালে ২১৯ জন করে, রংপুরে ৬৫ জন, ময়মনসিংহে ৬০ জন এবং সিলেটে ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে সর্বোচ্চ ২০৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে দুই সিটি করপোরেশন এলাকাও অন্তর্ভুক্ত।

এ ছাড়া খুলনায় ৮০ জন, চট্টগ্রামে ৪৩ জন, ময়মনসিংহে ৩৭ জন, বরিশালে ৩০ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে আটজন এবং সিলেটে চারজনের মৃত্যু হয়েছে।

জেআই/

Feb2
Feb2