চতুর্থ-পঞ্চম শ্রেণির বই ছাপায় বাড়ছে ব্যয় ২৩ কোটির বেশি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৪৪ দুপুর
চতুর্থ-পঞ্চম শ্রেণির বই ছাপায় বাড়ছে ব্যয় ২৩ কোটির বেশি

২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণে অতিরিক্ত ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার টাকা ব্যয় বাড়ছে। ৯৪টি লটে ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি বইয়ের বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে এ ব্যয় বাড়ছে। এতে বই মুদ্রণের মোট চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, ২০২৬ শিক্ষাবর্ষে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য মোট ৯৮টি লট করা হয়েছিল। এর মধ্যে ৯৪টি লটে মুদ্রিত বইয়ের বর্ধিত ফর্মা ছাপানোর জন্য ভেরিয়েশন প্রস্তাব করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রস্তাব অনুযায়ী, বই মুদ্রণের মূল চুক্তিমূল্য ছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা। এর সঙ্গে অতিরিক্ত ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা যুক্ত হওয়ায় সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকা।

মূল চুক্তিমূল্যের তুলনায় এ ব্যয় প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ বেশি।

Feb2
Feb2