পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউনিয়নে নির্বাচনের সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:৫১ বিকাল
পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউনিয়নে নির্বাচনের সিদ্ধান্ত

দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজারটি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে ভোট হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনার আরও জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে কমিশন। এ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

Feb2
Feb2