খুঁজুন
, ,

চট্টগ্রামের সিআরবি ডাবল মার্ডার’র প্রধান আসামি অজিত গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 22 January, 2020, 9:05 am
চট্টগ্রামের সিআরবি ডাবল মার্ডার’র প্রধান আসামি অজিত গ্রেফতার

চট্টগ্রামের কোতোয়ালি থানার সিআরবি এলাকায় রেলের টেন্ডারবাজিকে কেন্দ্র করে ডাবল মার্ডার মামলার প্রধান আসামি অজিত দাশ প্রকাশ অজিত বিশ্বাসকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারী) রাতে পলাতক এ আসামিকে বোয়ালখালী উপজেলার ধোরলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

তথ্যটি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক বদরুল কবীর বলেন, সিআরবির জোড়া খুন মামলায় এর আগেও অজিত বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছেলো। তখন তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আর নিম্ন আদালতে হাজির হননি। পুলিশের খাতায় দীর্ঘ দিনের পলাতক থাকা এ আসামিকে মঙ্গলবার রাতে বোয়ালখালী উপজেলার ধোরলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, বোয়ালখালী উপজেলা দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত বিশ্বাসের বিরুদ্ধে সিআরবির জোড়াখুন মামলা ছাড়াও পুলিশের ওপর হামলা এবং বিভিন্ন অভিযোগে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। বুধবার বিকেলে গ্রেফতার আসামি অজিতকে আদালতে নেওয়া হবে বললেন পুলিশের এ কর্মকর্তা।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ জুন রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি এলাকায় রেলওয়ে কাজের দরপত্র নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল আলম লিমনের অনুসারীদের মধ্যে বন্দুক যুদ্ধের সময় সাজু পালিত (২৪) ও শিশু আরমান (৮) ঘটনাস্থলেই নিহত হয়।

ঘটনার পর যুবলীগ ও ছাত্রলীগের ৮৭ জন কর্মীর নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন এসআই মহিবুর রহমান। এ মামলায় ৭৮ নাম্বার আসামির তালিকায় ছিলো অজিতের নাম। এর এক মাস পর অজিতকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন নিহত সাজু পালিতের মা মিনতি পালিত।

পুলিশ ও সাজু পালিতের মায়ের করা মামলা একসঙ্গে তদন্ত করে অভিযোগপত্র দেওয়ার নির্দেশ দেন আদালত।

২০১৫ সালের ২৩ নভেম্বর ৬২ জনকে আসামি এবং ৩৭ জনকে সাক্ষী করে প্রথম অভিযোগপত্র জমা দেন গোয়েন্দা পুলিশ। আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে ‘অধিক গুরুতের¡ সঙ্গে’ তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দিয়েছিলেন।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ৬৪ জনকে অভিযুক্ত করে এবং স্বাক্ষী হিসেবে ১৭ জনের নাম উল্লেখ করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এতে অজিত বিশ্বাসকে প্রধান আসামি ও সাইফুল আলম লিমনকে ২ নং আসামি করা হয়। মামলাটি বর্তমানে বিচারের প্রক্রিয়াধীন রয়েছে।

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।