খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জিনের বাদশা’র তিন বান্দা বাকলিয়ায় গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯, ৩:৩২ অপরাহ্ণ
জিনের বাদশা’র তিন বান্দা বাকলিয়ায় গ্রেফতার

কথিত জিনের বাদশা চক্রের খপ্পরে পড়ে ৪ লাখ ৭১ হাজার টাকা খুইয়েছেন চট্টগ্রামের এক নারী। দুর্বলতাকে কাজে লাগিয়ে ভয়ভীতি ও কৌশল অবলম্বন করে ওই নারীর কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেন প্রতারক চক্রটি।

চট্টগ্রামের বাকলিয়া থানায় এমনি একটি অভিযোগের সূত্র ধরে অভিযানে নামে পুলিশ। এ প্রতারক চক্রের কয়েকজন সদস্যের অবস্থান শনাক্ত করে জিনের বাদশা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

শনিবার রাত থেকে ভোর পর্যন্ত নগরীর বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃতরা হলেন, মো. মুক্তার রহমান (২৭), মো. সাইফুল ইসলাম (৩১) ও শীপন চন্দ্র মহন্ত (২৯)।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এদের জন্মস্থান হলেও প্রতারণায় তারা ঢাকা,চট্টগ্রামসহ অন্যান্য জেলাকেই বেঁচে নেন। সম্প্রতি চট্টগ্রাম এসে তাদের প্রতারণার ফাঁদে ফেলতে বিভিন্ন লোকজনকে টার্গেট করে তার সর্বস্ব হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, চক্রটি সাধারণত দুর্বল প্রকৃতির ও সমস্যায় জর্জরিত লোকদের টার্গেট করে তাদের ফোন নাম্বারটি প্রথমে সংগ্রহ করে নেন। পরবর্তীতে তার এবং তার আত্মীয় স্বজনদের সম্পর্কে খোজ খবর নেন। এরপর সুযোগ বুঝে টার্গেটকৃত ব্যাক্তিকে রাতের বেলায় জিনের বাদশা পরিচয়ে আত্মীয় স্বজন সম্পর্কে আজগুবী গল্প বানিয়ে ফোন করে ভয়ভীতি দেখায়। কেউ তাদের ফাঁদে পা দিলে বিভিন্ন কৌশলে তার কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে মোবাইল ফোনটি অফ করে অন্যত্র চলে যায়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, জিনের বাদশা পরিচয়ে প্রতারণার মাধ্যমে এক নারীর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে প্রতারক চক্রটির কয়েকজন সদস্যের অবস্থান নিশ্চিত করে পুলিশ। এরপর বাকলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটির আরো সদস্য রয়েছে বলে জানিয়েছেন গ্রেফতারকৃতরা। এ চক্রের অন্য সদস্যদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে জানালেন ওসি নেজাম উদ্দিন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…