চ্যাটজিপিটি-ইউটিউব দেখে ইয়াবার আদলে ট্যাবলেট তৈরির চেষ্টা, গ্রেপ্তার তরুণ
চ্যাটজিপিটি ও ইউটিউব থেকে ধারণা নিয়ে ইয়াবার আদলে ট্যাবলেট তৈরির পরিকল্পনা করেছিলেন চট্টগ্রামের ১৯ বছর বয়সী তরুণ তৌহিদুল আলম আকিব। এ জন্য নারায়ণগঞ্জ থেকে ১ লাখ ৭০ হাজার টাকায় মেশিন কিনে নিজের শয়নকক্ষেই স্থাপন করেছিলেন গ্যাস পাম্পের সামনে নিয়মিত মোবাইল ডিউটি করছিলেন চান্দগাঁও থানার পুলিশ সদস্যরা। এ সময় সন্দেহ হলে আকিবের দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে নিজের ভাড়া বাসায় ট্যাবলেট তৈরির মেশিন বসানোর কথা জানান তিনি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর শিকারপুরের কুয়াইশ এলাকায় বাসাটিতে অভিযান চালিয়ে মেশিন ও বিভিন্ন উপকরণ জব্দ করে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দুপুরে চান্দগাঁও থানার সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সল আহমেদ।
পুলিশের দাবি, আগে একটি স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন আকিব। অল্প সময়ে বেশি অর্থ উপার্জনের চিন্তা থেকে তিনি ইয়াবার মতো ট্যাবলেট তৈরির পরিকল্পনা করেন। পরীক্ষামূলক উৎপাদনে সফল হলে বড় পরিসরে তৈরি করে বাজারজাত করার ইচ্ছা ছিল তাঁর।
বাসা থেকে কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, মেনথল, বেকিং সোডা, বিভিন্ন ফ্লেভার, ফুড কালারসহ ট্যাবলেট তৈরির নানা উপকরণ উদ্ধার করা হয়েছে। তবে জব্দ করা উপকরণ দিয়ে তৈরি ট্যাবলেটের প্রকৃত উপাদান ও কার্যকারিতা পরীক্ষাগারে যাচাই করা হয়েছে কি না, তা সংবাদ সম্মেলনে জানানো হয়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, আকিব নকল ইয়াবা তৈরি করে আসল ইয়াবার সঙ্গে বাজারজাত করতে চেয়েছিলেন। এ ঘটনায় মেশিন সরবরাহকারী এবং অন্য কারও অর্থায়ন বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



আপনার মতামত লিখুন