দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ
ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নতুন ভোটার তালিকা প্রকাশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:০৮ বিকাল
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এ তালিকায় ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোটারের তথ্য স্থান পেয়েছে।
ইসির প্রকাশিত তালিকার তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন। নারী ভোটার রয়েছেন ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ১ হাজার ২৬৭ জন।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুত করা এ চূড়ান্ত তালিকায় ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।



আপনার মতামত লিখুন