হজযাত্রীদের টিকার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক
২০২৭ সালের হজযাত্রীদের টিকা নেহজযাত্রীদের টিকার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলকওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশনা দিয়েছে সরকার। পরীক্ষার প্রতিবেদন ও ই-হেলথ প্রোফাইলের কপি জমা দিয়ে নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিতে হবে। টিকা গ্রহণের পর হজযাত্রীদের দেওয়া হবে স্বাস্থ্য সনদ।
রোববার (২২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতালে এসব পরীক্ষা করানো যাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, টিকা নেওয়ার আগে হজযাত্রীদের ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), ইউরিন আর/এম/ই, বুকের এক্স-রে, ইসিজি, র্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) এবং সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দুরারোগ্য বা গুরুতর রোগে আক্রান্ত হজযাত্রীদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পরীক্ষা করাতে হবে। হৃদযন্ত্রের অকার্যকারিতা সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি করতে হবে। কিডনি জটিলতার ক্ষেত্রে সিরাম ক্রিয়েটিনিন, কিডনি ও মূত্রথলির আলট্রাসনোগ্রাম এবং সিরাম ইউরিয়া পরীক্ষা করাতে হবে।
লিভারের কার্যকারিতা নিয়ে সন্দেহ থাকলে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন-গ্লোবুলিন রেশিও, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কোপি ও প্রোথ্রম্বিন টাইম পরীক্ষা করতে হবে।
এ ছাড়া দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তে কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যান করানোর নির্দেশনা দেওয়া হয়েছে। গর্ভাবস্থাজনিত জটিলতার ক্ষেত্রে প্রথম তিন মাসে প্রস্রাবের প্রেগন্যান্সি টেস্ট এবং প্রেগন্যান্সি প্রোফাইলের আলট্রাসনোগ্রাম করতে হবে।
স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন ও ই-হেলথ প্রোফাইলের কপি নির্ধারিত টিকাকেন্দ্রের মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা নিতে হবে। টিকা গ্রহণের পর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ দেওয়া হবে।
হজসংক্রান্ত যেকোনো তথ্য জানতে ১৬১৩৬ নম্বরে হজ কল সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।



আপনার মতামত লিখুন