খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এ শহর আমার-আপনার, শহরে সৌন্দর্য রক্ষা করাও সকলের দায়িত্ব-মেয়র নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০, ৬:২৪ অপরাহ্ণ
এ শহর আমার-আপনার, শহরে সৌন্দর্য রক্ষা করাও সকলের দায়িত্ব-মেয়র নাছির

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন বলেছেন, এই শহর আমার, আপনার। এ শহরকে নিজের সন্তানের মতো লালন পালন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

আমাদের মধ্যে মতাদশের্র পার্থক্য আছে। আছে বিভাজনও। তারপরেও এই নগরে আমরা সকলেই বসবাস করি। তাই শহরে সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব রয়েছে। এই দায়িত্ববোধের কারণে সকল প্রকার ভেদাভেদ এর উর্দ্ধে উঠে আমাদের এই নগরকে গড়ে তুলতে হবে।

আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার আইন ২০০৯ মোতাবেক বৈধ ও আইনানুগ কার্যক্রম সম্পর্কে নাগরিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী সমাবেশে তিনি এ কথাগুলো বলেন।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরবাসির একমাত্র সেবাদানকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত পৌরকর প্রদান, যথাযথ স্থানে ময়লা আর্বজনা ফেলা, ব্যবসা পরিচালনার পূর্বে ট্রেড লাইসেন্স গ্রহনসহ স্থানীয় সরকারের আইন ২০০৯ এর বিধি-বিধান মেনে চলার ক্ষেত্রে নগরবাসির সহযোগিতা কামনা করেন সিটি মেয়র।

এর আগে বৃহস্পতিবার সকালে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, মাইক, টি-শাট ও ক্যাপ ইত্যাদি সজ্জিত বর্ণাঢ্য র‌্যালিটির নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন।বর্ণাঢ্য র‌্যালি

সিটি গর্ভনেন্স প্রজেক্ট (সিজিপি) সার্বিক সহযোগিতায় এ বর্ণাঢ্য র‌্যালিটি চসিক পুরাতন ভবণ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে পুর্ণরায় চসিক পুরাতন ভবণে এসে শেষ হয়।

র‌্যালিতে চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সচিব মো. আবু সাহেদ চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, সিজিপি’র মো. আমিনুর হোসেন চুন্নু, মো. জাহাঙ্গীর হোসেন, মানিক লাল দেবনাথ, রবি মং মারমা, মো. আকিব রেজা আবির, ও মো. ওবায়দুর রহমানসহ কর্মকর্তা ও কর্মচারীসহ নগরী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

স্থানীয় সরকার আইন ২০০৯ মোতাবেক বৈধ ও আইনানুগ কার্যক্রমের মধ্যে ট্রাফিক আইন মেনে চলা, সময়মত পৌর কর পরিশোধ করা, বাল্য বিবাহ বন্ধ করা, জঙ্গি দমনে সহায়তা প্রদান করা, সময়মত পানির বিল পরিশোধ করা, ব্যবসা পরিচালনার পূর্বে ট্রেড লাইসেন্স প্রদান করা, বিল্ডিং কোড মেনে বাসা-বাড়ি নির্মাণ করা, যথাযথ স্থানে ময়লা আবর্জনা ফেলা,জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে না বলা, খোলা জায়গায় মলমূত্র ত্যাগ না করা, রাস্তার উপর কোন ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি না করা, বৃক্ষ রোপন করুন, অন্যকে বৃক্ষ রোপনে উৎসাহিত করুন, আপনার সন্তানকে সময়মত টিকা দিন, আপনার সন্তানকে সময়মত স্কুলে পাঠান এমন অনেক স্লোগানের প্লেকার্ড র‌্যালিতে শোভা পাই।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…