খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী বহরদার বাড়ীর মিলনমেলায় আবেগ-উচ্ছাসের প্রাণ স্পন্দন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০, ৯:৪৭ অপরাহ্ণ
সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী বহরদার বাড়ীর মিলনমেলায় আবেগ-উচ্ছাসের প্রাণ স্পন্দন

কামরুল ইসলাম দুলু : পারিবারিক বন্ধন আমাদের গর্ব, প্রজন্মের পর প্রজন্ম ধরে পারিবারিক শিক্ষার শক্ত ভিক্তির উপর দাঁড়িয়ে ছিল আমাদের এই সমাজ, পরিবারের মঙ্গলের জন্য জীবনের সবটা সময় নিবেদিত করেছিলেন মা-বাবা।

কালের পরিক্রমায় এই বন্ধন আজ হুমকির সন্মুখীন, ভেঙ্গে যাচ্ছে পরিবারের আদর্শ, মূল্যবোধ, ধুঁকছে সমাজ। আধুনিক ব্যস্ত জীবনে ফিরে আসুক পুরানো সেই পারিবারিক সম্প্রীতির বন্ধন।

সেই লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হল সীতাকুণ্ড উপজেলার, ১০ নং ছলিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরদার বাড়ীর পারিবারিক মিলন মেলা।

বহরদার বাড়ী কল্যাণ ষ্ট্রাস্ট কৃর্তক আয়োজিত শুক্রবার সমুদ্র উপকুলে অনুষ্টিত হয় দিনব্যাপী উক্ত মিলন মেলায় প্রায় ১০০ টি পরিবারের ৭০০ শত জন মানুষ অংশ নেন। ঐতিহ্যবাহী বহরদার বাড়ী কল্যাণ ট্রাস্টের উদ্যেগে ৭ বছর ধরে আয়োজন করে আসছে এই মিলন মেলা।

শুক্রবার সকালে কেক কাটার মধ্যে দিয়ে শুরু হয় দিনব্যাপী নানা আয়োজন। গুণীজন সন্মাননা, মহিলাদের জন্য মিউজিক্যাল পিলো, পুরুষদের জন্য হাড়িভাঙ্গা, বাচ্চাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুল শিক্ষার্থীদের পুরস্কার বিতরন, রক্তের গ্রুপ পরিক্ষা,চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‍্যাফেল ড্র।

সকল দুঃখ-কষ্ট ভুল দিনব্যাপী আনন্দ-আড্ডা, সুখ-দুঃখের ভাগাভাগি ও গান-কৌতুকে মুখরিত হয়ে উঠে পারিবারিক মিলনমেলা।

সাংস্কৃতিক আয়োজনে নৃত্য-তালের মূর্ছনায় আত্মীয়-স্বজনের আবেগ-উচ্ছাসের প্রাণ স্পন্দন আরো বাড়িয়ে দেয়।

বহরদার বাড়ী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা কুতুব উদ্দীন আহমদ এফ সি এ বলেন, মানুষে মানুষে ভ্রাক্তিত্বের বন্ধন আরো মজবুদ করতে, সকল হিংসা-বিবাদ দুর করতে প্রতিবছরই আমরা এই মিলন মেলার আয়োজন করে আসছি। এছাড়া বহরদারবাড়ী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন কল্যাণমূখী কাজগুলো করে থাকি।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…