বায়েজিদে নিজ বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি এলাকায় নিজ বাসা থেকে বিবি ফাতেমা লিপি (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে শেরশাহ বাংলাবাজারে গুলশান হাউজিং কলোনির একটি বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ‘বিবি ফাতেমার স্বামী কামরুজ্জামান একজন দিনমজুর। রাতে বাসায় ফিরে স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন আছে। মরদেহের পাশে একটি হামানদিস্তাও মিলেছে। ধারণা করছি, ওই হামানদিস্তা দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে।’
হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন