খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কাল ফটিকছড়ির বাবুনগর মাদরাসার বার্ষিক মাহফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০, ৬:৪৬ অপরাহ্ণ
কাল ফটিকছড়ির বাবুনগর মাদরাসার বার্ষিক মাহফিল

ফটিকছড়ি প্রতিনিধি: আগামী ৩০ ও ৩১ জানুয়ারি বৃহস্পতি ও শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন এশিয়া উপমহাদেশের অন্যতম দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ৯৭ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মাহফিলকে কেন্দ্র করে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন জামিয়া কর্তৃপক্ষ।

এশিয়াখ্যাত এ মাদ্রাসাটির মাহফিলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতি বছর হাজার হাজার মানুষের ঢল নামে। কোরআন ও হাদিসের বিশুদ্ধ আলোচনা শ্রবণের লক্ষ্যে এ মাহফিলের চাহিদা রয়েছে সর্বমহলে।

মাহফিলে আগমন মেহমানদের যাতে কোনো ধরনের কষ্ট ও ভোগান্তিতে পড়তে না হয়ে সেদিকে বিশেষ লক্ষ রাখছে জামিয়া কর্তৃপক্ষ। অজুখানা, পর্যাপ্ত পরিমাণে টয়লেট, যানজট মুক্ত রাস্তা, খানাপিনাসহ সকল ধরণের আপ্যায়নের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জামিয়ার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এর সার্বক্ষণিক পর্যক্ষণে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম এক সাথে ধারণ ক্ষমতাসম্পন্ন জামিয়ার বিশাল মাঠ এখন পুরোপুরি তৈরি। আগামী কাল সকাল দশ ঘটিকা হতে মাহফিল আরম্ভ হওয়ার কথা রয়েছে।

দুই দিনব্যাপী এ মাহফিলে জ্ঞানগর্ভ আলোচান পেশ করবেন, দারুল ‍উলুম হাটাহাজারী মাদ্রাসার নায়েবে মুহতামিম, হেফাজতে ইসলাম বাংলাদেশর মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী, বারিধারা মাদরাসার পরিচালক আল্লামা নুর হুসাইন কাসেমি, জিরি মাদরাসার মুহতমিম আল্লামা শাহ তৈয়ব, বসুন্ধরা ইসলামিক রিচার্জ সেন্টার মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি আরশাদ রাহমানী, জামিয়া রাহমানিয়া মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, বারিধারা মাদরাসার শাইখুল মাওলানা হাদিস হাবিবুল্লাহ মাহমুদ, লালবাগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি সাখাওত হোসাইন, মাওলানা মোস্তা নুরী, মুফতি আব্দুল হামিদ, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মাহমুদ হাসান গুনবী, মুজাহিরুল ইসলাম মাদরাসার মুহতমিম মাওলানা লোকমান হাকিম প্রমুখ।

মাহফিলে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহর বিশুদ্ধ আলোচনা শ্রবণ করতে বিশেষ আহ্বান জানিয়েছেন জামিয়ার পরিচালক আল্লামা মুহিব্বু্ল্লাহ বাবুনগরী।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…