খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে হেদায়েতুল ইসলাম সংস্হার কমিটি গঠন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০, ৫:১৪ অপরাহ্ণ
ফটিকছড়িতে হেদায়েতুল ইসলাম সংস্হার কমিটি গঠন

ফটিকছড়ি প্রতিনিধি: হিংসামুক্ত নতুন প্রজন্মকে দেশীয় সাংস্কৃতি শিক্ষাএবং ইসলামী মুল্যবোধে গড়ে তোলার প্রত্যয় নিয়ে গঠিত দক্ষিণ রাঙ্গামাটিয়া হেদায়াতুল ইসলাম সংস্হার ২০২০-২০২১বর্ষের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে নব গঠিত কমিটির দায়িত্বগ্রহন উপলক্ষে অভিষেক ও দোয়া মাহফিলে মাধ্যমে বিলুপ্ত কমিটি নব গঠিত কমিটিকে তাদের দায়িত্বভার তোলে দেন।

সংগঠনের সাবেক সভাপতি মুহাম্মদ শহিদুল আলম রুবেলের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক এম আজিজ উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ রাশেদ।

উপদেষ্টা মাওলানা রহমত উল্লাহ তার শুভেচ্ছা বক্তব্যে বিগত বছরের কার্য্যক্রম তুলে ধরেন।

এতে বক্তব্য রাখেন, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, আল-মদিনা মহিলা মাদরাসার পরিচালক মাওলানা হাবীবুল হক, সাংবাদিক এম জুনায়েদ, সজ্জাদ হোসেন, সাহেদ, এনামসহ আরো অনেকে ।

সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের ২০২০-২০২১ বর্ষে মুহাম্মদ মামুনকে সভাপতি ও মুহাম্মদ সাইফুল ইসলামকে সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ঠ কার্য্যকরী কমিটিকে দায়িত্ব হস্হান্তর করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
মুহাম্মদ আজিজ উল্লাহ ( সিনিয়র সহ-সভাপতি)
মুহাম্মদ জাবেদ (সহ-সভাপতি)
জুনায়েদ (সহ-সভাপতি) মুহাম্মদ মিজান (যুগ্ন সাধারণ সম্পাদক) জয়নাল (সহ-সাধারণ সম্পাদক) রাশেদ (সহ-সাধারণ সম্পাদক) মুহাম্মদ ওমর ফারুক (সাংগঠনিক সম্পাদক) মুহাম্মদ জাহেদ (সহ-সাংগঠনিক সম্পাদক) করিম (সহ-সাংগঠনিক সম্পাদক) মুহাম্মদ ওসমান গণি (অর্থ সম্পাদক)মুহাম্মদ মিসহাজ (সহ- অর্থ সম্পাদক) জুবায়ের ( সহ-অর্থ সম্পাদক) মুহাম্মদ মিনহাজ (দপ্তর সম্পাদক) এমরান (সহ-দপ্তর সম্পাদক) মুহাম্মদ হাসান ( সমাজ কল্যান সম্পাদক) রমজান (সহ- সমাজ কল্যান সম্পাদক) (দপ্তর সম্পাদক) এমরান (সহ-দপ্তর সম্পাদক) মুহাম্মদ হাসান ( সমাজ কল্যান সম্পাদক) রমজান (সহ- সমাজ কল্যান সম্পাদক) (দপ্তর সম্পাদক) এমরান (সহ-দপ্তর সম্পাদক) মুহাম্মদ হাসান ( সমাজ কল্যান সম্পাদক) রমজান (সহ- সমাজ কল্যান সম্পাদক) (দপ্তর সম্পাদক) এমরান (সহ-দপ্তর সম্পাদক) মুহাম্মদ হাসান ( সমাজ কল্যান সম্পাদক) রমজান (সহ- সমাজ কল্যান সম্পাদক) হাফেজ মিজানুর রহমান (ধর্মীয় সম্পাদক) মুহাম্মদ মেবারক( সহ-ধর্মীয় সম্পাদক) মুহাম্মদ ইসমাইল (প্রচার সম্পাদক) মুহাম্মদ আলী বাপ্পী (সহ-প্রচার সম্পাদক)।

সভায় বক্তারা সংগঠনের বিগত বছরের কার্য্যক্রমের প্রশংসা সহ আগামীর পথচলা আরও সূদৃঢ় ও সুন্দর করে হেদায়াতুল ইসলাস সংস্হা একটি মডেল সংগঠন হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে উপস্হিত সবাইকে ধন্যবাদ জানান।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…