খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আগ্রাবাদে ওয়ার্কশপে আগুনে দগ্ধ ৩ : সকলের অবস্থা আশংকাজনক

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৪০ অপরাহ্ণ
আগ্রাবাদে ওয়ার্কশপে আগুনে দগ্ধ ৩ : সকলের অবস্থা আশংকাজনক

ছবি : সংগৃহিত

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় একটি লেদ মেশিনের ওয়ার্কশপে অগ্নিকান্ডের ঘটনায় ৩ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নগরীর আগ্রাবাদ কমার্স কলেজ রোডের কাটা বটগাছ এলাকায় ‘আর ডি রাবার এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে’ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকেই ঢাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক।

দগ্ধরা হলেন, ডবলমুরিং থানা চৌমুহনীর মতিয়ার পুল এলাকার নুরুল ইসলামের ছেলে মো. মিজানুর রহমান (৩৮), কমার্স কলেজ রোডের কাটা বট গাছ এলাকার মৃত আমির হোসেন ভুইয়ার ছেলে শাহাদাত ভূঁইয়া (৫৫) এবং একই এলাকার জমির উদ্দিন লেনের মৃত আব্দুল হাইয়ের ছেলে গোলাম মওলা (৫০)।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছেন, ওয়ার্কশপে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের সাথে সংযুক্ত পাইপ লাইন থেকেই আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে ওয়ার্কশপ সংলগ্ন একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় তিনজন দগ্ধ হওয়ার তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, ওয়াকর্শপে আগুন লাগার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের টিম।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ওয়ার্কশপে আগুনে পোড়া বিভিন্ন আসবাবপত্র দেখা গেলেও ঘটনাস্থলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কোনো প্রমাণ মেলেনি। ওয়ার্কশপের সবগুলো সিলিন্ডার অক্ষত পাওয়া যায়।

তবে কানেকটিং রাবারের পাইপ পোড়া অবস্থায় দেখে ধারণা করছি লেদ মেশিনের ওয়ার্কশপটিতে রাবার গলিয়ে বিভিন্ন আকৃতির কাঁচামাল তৈরি করার জন্য সিলিন্ডার থেকে যে কানেক্টিং পাইপ ব্যবহার করা হয়েছে সেখান থেকেই আগুনে সূত্রপাত। কানেক্টিং পাইপে আগুনের স্ফূলিঙ্গ ওভারহিটের কারণে রাবার গলে আগুন ধরে গিয়েছিল।

তিনি ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ তিন শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান।

দগ্ধ অবস্থায় ৩ জনকে হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়েছে এমন তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক শীলব্রত বড়ুয়া। তিনি বলেন, তাদেরকে চিকিৎসকের পরামর্শে হাসপাতালের ছয়তলায় ৩৬ নম্বর ওয়ার্ডে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এদিকে দগ্ধ তিন জনের অবস্থায় গুরুতর বলে জানিয়েছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ খালেদ।

তিনি বলেন, তাদের মধ্যে গোলাম মওলার অবস্থা আশঙ্কাজনক। তার শ্বাসনালীসহ শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে। তাছাড়া ৫০ শতাংশ পুড়েছে মিজানুর রহমানের এবং শাহাদাত ভূঁইয়ার মুখমন্ডলসহ শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তিন জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান এ চিকিৎসক।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…