র‍্যাবের অভিযানে খাগড়াছড়িতে অস্ত্র ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৪৫ রাত
র‍্যাবের অভিযানে খাগড়াছড়িতে অস্ত্র ব্যবসায়ী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি:- খাগড়াছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ৩টি (৭.৫ এমএম) বিদেশী পিস্তল, ৫টি ম্যাগজিন ও ৪৬ রাউন্ড বুলেটসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলা শহরের স্টেডিয়াম (সিঙ্গিনালা) এলাকায় পানছড়িগামী মোটর সাইকেল তল্লাশি চালিয়ে র‍্যাব-৭ এর দলটি রবিউল ইসলাম কে আটক করে।

সে পানছড়ি উপজেলার দমদম এলাকার সিরাজুল ইসলামের ছেলে। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৭ এর একটি চৌকস দল এর অভিযানকালে ৩টি রাউন্ড বিদেশী পিস্তল, ৫টি ম্যাগজিন ও ৪৬ রাউন্ড তাজা বুলেটসহ তাকে আটক করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন
রয়েছে বলে জানান,খাগড়াছড়ি সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ।

Feb2
Feb2