খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাউজান নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে পিঠা-পুলি ও বসন্ত উৎসব সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ৭:২০ অপরাহ্ণ
রাউজান নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে পিঠা-পুলি ও বসন্ত উৎসব সম্পন্ন

২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : মেয়েরা রং-বেরঙের শাড়ী, বাহারী সাজ আর মাথায় ফুলের খোঁপা, ছেলেদের পড়নে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবী পড়ে রাউজানের নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা মেতেছিল পিঠা-পুলি আর বসন্ত উৎসবে।

শিক্ষার্থীদের সাথে উৎসবের রঙে মেতে উঠেন শিক্ষক-শিক্ষিকারা। বাসন্তী হাওয়ার দোলায় চড়ে উৎসবের রঙিন আভায় মেতেছিল সকলে। ১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় কলেজ মাঠে এই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীি এমপি।

উদ্বোধন শেষে অধ্যক্ষ কপিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যাপিকা সালসাবিল করিম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন গভর্নিং কমিটির সদস্য এসএএম হোসাইন, ব্যবসায়ী লায়ন এম আবু বক্কর সিদ্দিকী,কলেজ উপাধ্যক্ষ ছৈয়দ উদ্দিন আহমেদ, নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, জাহাঙ্গীর সিকদার, পথেরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি জাফর আহম্মেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সহ আরো অনেকেই।

সভাশেষে প্রধান অতিথি উপস্থিত সূধীজনদের সাথে নিয়ে কলেজ মাঠের চারপাশে স্থাপিত শিক্ষার্থীদের পিঠাপুলির স্টলগুলো পরিদর্শন করেন। কলেজ মাঠের ১৫টি স্টলে রকমারি ডিজাইন আর সুস্বাধু পিটা-পুলির পসরা সাজিয়েছেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সকাল নয়টা থেকে বিকেল অব্দি চলে উৎসব।

পিটাপুলি উৎসবে অংশ নেওয়া স্টলগুলির মধ্যে ছিল পিঠা খাইলে আইয়ুন, নাম নাই, বাঙ্গালীর হেসেল, বি এম, পিঠা সমাহার, পিঠা কুটির, বি এসসি, পিঠাকুঞ্জ, বাঙ্গালী পিঠাঘর, মানবিক ও বিজ্ঞান দ্বিতীয় বর্ষ।

পিটা খাইলি আইয়ুন স্টলে গিয়ে দেখা যায় ব্যবসায়ী শিক্ষা ‘খ’ বিভাগের কয়েকজন শিক্ষার্থী ২২ আইটেমের পিঠা সাজিয়েছেন তাদের স্টলে। সাগর, আবিদ, সাজেদা, মনির ও আদিল জানান, তাদের স্টলে পিঠা খেতে সকাল থেকেই ভীড় লেগে আছে।

পিঠাঘরে সাতটি আইটেমের পিঠা নিয়ে স্টল খুলেছেন এইচএসসি দ্বিতীয় বর্ষের রেশমি, সাইমা ও সাদিয়া। কলেজের রোভার স্কাউটরা পিঠা সমাহার স্টলে ১৩ আইটেমের পিঠার পসরা সাজিয়েছেন। নজরুল, তৃষা সেন গুপ্তা, ইকরা, রেশমি ও তৃষা জানান, তাদের স্টলের পিঠা খু্ব ভালোই বিক্রী হয়েছে।

অতিথি আপ্যায়ন পিঠা কুটিরে গিয়ে দেখা যায়, সেখানে ৩০ পদের পিঠার আয়োজন। বিক্রী বেশ ভালোই হয়েছে বলে জানান স্টলের ইয়াছমিন আকতার। তাদের স্টলে সুজির কেক, গাজর লাড্ডু বেশ ভালোই বিক্রি হয়েছে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…