খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চবিতে মাসব্যাপী বিতর্ক কর্মশালা শুরু কাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ৫:০৮ অপরাহ্ণ
চবিতে মাসব্যাপী বিতর্ক কর্মশালা শুরু কাল

২৪ ঘন্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চবিতে আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ষষ্ঠদশ বিতর্ক ও পাবলিক স্পীকিং কর্মশালা, ২০২০। চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হবে যা চলবে ২৫’ই মার্চ পর্যন্ত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,যুক্তি ভিত্তিক তরুণ প্রজন্ম গড়ে তোলার প্রয়াসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং বিতর্ক করতে আগ্রহী প্রতিটি শিক্ষার্থীকে সুযোগ প্রদানে সিইউডিএস প্রাতিষ্ঠানিক ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। এই লক্ষ্যে ১০০০ জন শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ এই বিতর্ক কর্মশালা যা চলবে এক মাসব্যাপী।

আগামী ১৮ই ফেব্রুয়ারি সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই কর্মশালার উদ্বোধন করবেন চবি উপাচার্য ও সিইউডিএস এর প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. শিরীণ আখতার।

উক্ত কর্মশালায় বাংলা বিতর্ক, ইংরেজি বিতর্ক এবং পাবলিক স্পিকিং এর উপর প্রশিক্ষণ প্রদান করা হবে এবং থাকবে বিতর্ক বিষয়ক অন্যান্য গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় সম্পর্কে ধারণা। কর্মশালায় ক্লাস নিবেন চট্টগাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকবৃন্দ এবং বাংলা ও ইংরেজী বিতর্কের অভিজ্ঞ প্রশিক্ষকগণ।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাংলা বিতর্ক, ইংরেজি বিতর্ক এবং পাবলিক স্পিকিং এর উপর তিনটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে এবং তাদেরকে বিতর্ক সহায়ক আনুষাঙ্গিক উপকরণ সরবরাহ করা হবে।

উচ্চারণ ও যোগাযোগ বিষয়ে ক্লাস নিবেন ইংরেজি বিভাগের শিক্ষক ও সঙ্গীত বিভাগের সভাপতি অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য।

সংবিধান ও বাংলাদেশের আইনি ব্যবস্থা বিষয়ে ক্লাস নিবেন সিইউডিএস এর মডারেটর ও আইন অনুষদের ডীন অধ্যাপক এবিএম আবু নোমান। মানবাধিকার বিষয়ে ক্লাস নিবেন আইন বিভাগের শিক্ষক অধ্যাপক জাকির হোসেন। ব্যাবহারিক নীতিবিদ্যা বিষয়ে ক্লাস নিবেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম আহমেদ।

এছাড়াও পাবলিক স্পিকিং ও উপস্থাপনায় প্রশিক্ষণ প্রদান করবেন ‘টেন মিনিট স্কুল’ এর প্রধান নির্দেশক, ‘ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম’ এর ডেপুটি ম্যানেজার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নন্দিত বিতার্কিক সাকিব বিন রশীদ।

বাংলা বিতর্কের প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এর যুগ্ম সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি বিতার্কিক জিহাদ আল মেহেদী। ইংরেজী বিতর্কের প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাদেশ ডিবেট কাউন্সিল (বিডিসি) এর সহ-সভাপতি,নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা ইংরেজি বিতার্কিক আসিফ মেহেদি আদি।

কর্মশালায় অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ প্রত্যেক অংশগ্রহণকারীকে চবি উপাচার্য স্বাক্ষরিত সনদ প্রদান করা হবে।এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(চবিসাস)।

২৫’ই মার্চ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই বিতর্ক কর্মশালার পর্দা নামবে। সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় যুক্ত হওয়া শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…