খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে ২৪ঘণ্টা বিদ্যুৎ সরবরাহে নতুনমাত্রা ‘উপকেন্দ্র-২’

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩০ অপরাহ্ণ
বোয়ালখালীতে ২৪ঘণ্টা বিদ্যুৎ সরবরাহে নতুনমাত্রা ‘উপকেন্দ্র-২’

২৪ ঘন্টা ডট নিউজ। পূজন সেন, বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালীতে ২৪ঘণ্টা বিদ্যুৎ সরবরাহে নতুনমাত্রায় যোগ হচ্ছে কানুনগোপাড়ায় নির্মিত ‘বিদ্যুৎ উপকেন্দ্র-২’। ১০ এমভিএ ধারণ ক্ষমতা সম্পন্ন এ উপকেন্দ্রের নির্মাণ কাজ শেষ পর্যায়ে।

মুজিববর্ষ উপলক্ষে চলতি মাসের শেষের দিকে উদ্বোধন হতে পারে এ উপকেন্দ্রটি। ২০১৮ সালের শেষের দিকে এ উপকেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছিলো পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

জানা গেছে, ২০১৬ সালে ১৩ আগস্ট চট্টগ্রামের প্রথম উপজেলা হিসেবে বোয়ালখালীকে শতভাগ বিদ্যুতায়িত এলাকা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপজেলায় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় গ্রাহক রয়েছেন ৬৬ হাজার। দৈনিক বিদ্যুতের চাহিদা রয়েছে ১৮ মেগাওয়াট।

শিকলবাহা উপকেন্দ্র থেকে এ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফলে মিলতো না চাহিদার বিপরীতে বিদ্যুৎ। যান্ত্রিক ত্রুটি ও অন্যান্য বিপর্যয়ে বিঘ্ন ঘটতো বোয়ালখালী উপজেলার বিদ্যুৎ সরবরাহে। উপজেলার আরাকান সড়কে পাশে গোমদণ্ডী ফুলতল এলাকায় ১০ এমভিএ উপকেন্দ্র থাকলেও তা চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহে কুলিয়ে ওঠতো না।

পরবর্তী এ উপকেন্দ্রে আরো ৫ এমভিএ যোগ করলে ধারণ ক্ষমতা ১৫ এমভিএ উন্নীত করা হয়। ২০১৫ সালে আরো ৫ এমভিএ যোগ করলে তা ২০ এমভিএ ধারণ ক্ষমতায় উন্নীত হয়।

তবে এ উপজেলায় শিল্পকারখানা ও আবাসন গড়ে ওঠার ফলে দিনদিন বিদ্যুতের চাহিদা বেড়েই চলেছে। প্রয়োজন হয়ে পড়ে আরো কয়েকটি উপকেন্দ্রের। গ্রাহক সন্তুষ্টির লক্ষ্যে উপজেলার টি.কে পেপার এন্ড কেমিক্যাল ইন্ড্রাস্টিজের নিজস্ব উপকেন্দ্র থেকেও বিদ্যুৎ নেওয়া হচ্ছে।

উপজেলার পূর্বাঞ্চলে (শ্রীপুর-খরণদ্বীপ, আমুচিয়া ও কড়লডেঙ্গা ইউনিয়ন) বিদ্যুৎ সরবরাহে লো ভোল্টেজ দেখা দিতো। এছাড়া প্রায় লোডশেডিংয়ের কবলে পড়েন ওই অঞ্চলের গ্রাহকরা। এ সমস্যা নিরসনে কানুনগোপাড়া এলাকায় উপকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেয় পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (চট্টগ্রাম দক্ষিণ) উত্তম কুমার সেন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, বোয়ালখালী উপজেলার গ্রাহক সেবার মান বাড়ানো ও বিদ্যুৎ সরবরাহের সমস্যা নিরসনে ১০ এমভিএ ধারণ ক্ষমতা সম্পন্ন কানুনগোপাড়ায় বিদ্যুৎ উপকেন্দ্রটি ‘১৫লক্ষ গ্রাহক সংযোগ প্রকল্প’র আওতায় নির্মাণ করা হয়েছে।বোয়ালখালীতে উপকেন্দ্র ২

প্রায় ১২-১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ কেন্দ্রটি মুজিববর্ষ উপলক্ষে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বা মার্চ মাসের ১ম সপ্তাহে উদ্বোধন হতে পারে।

এলাকা পরিচালক মো. আশরাফ উদ্দিন কাজল ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বোয়ালখালীতে বিদ্যুৎ সরবরাহে যে সমস্যা ছিলো তা আপাততঃ নিরসন হয়েছে। তবে কালুরঘাটে সড়ক সেতু নির্মিত হলে এ এলাকায় আরো শিল্পকারখানা গড়ে উঠবে, হবে আবাসনও।

ফলে বিদ্যুতের চাহিদা ক্রমান্বয়ে বাড়বে। সেই লক্ষ্যে আরো কয়েকটি উপকেন্দ্রসহ আধুনিক সরঞ্জামে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাবনা দেওয়া হয়েছে বিদ্যুতায়ন বোর্ডকে।

পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোয়ালখালী জোনাল ম্যানেজার রফিকুল আজাদ ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, শিকলবাহা উপকেন্দ্র থেকে বিদ্যুৎ বোয়ালখালীতে আসে। তবে সেই বিদ্যুৎ ধারণ করার মতো উপকেন্দ্র বোয়ালখালীতে ছিলো না। পূর্বাঞ্চলে সেই বিদ্যুৎ পৌঁছাতে গিয়ে লো ভোল্টেজ হয়ে পড়তো।

এছাড়া প্রাকৃতিক দূর্যোগ ও যান্ত্রিক ত্রুটির কারণে বোয়ালখালীতে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যেতো। কানুনগোপাড়া উপকেন্দ্র নির্মাণের ফলে এ সমস্যার অনেকটাই নিরসন হবে।

তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ বছরকে ‘সেবা বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। মুজিববর্ষে এ উপকেন্দ্র বোয়ালখালীবাসীর জন্য একটি বড় পাওয়া।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…