রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে গড়দুয়ারা আলোকন সংঘ
রাউজান প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের তৃতীয় রাউন্ডের খেলায় হাটহাজারী গড়দুয়ারা আলোকন সংঘ ট্রাইব্রেকারে ৫-৪ গোলে নোয়াজিশপুর খেলোয়াড় সমিতিকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে।
বিজয়ী দলের শফিক ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে পাঁচ হাজার টাকার প্রাইজমানি লাভ করেন।
২১ ফেব্রুয়ারী রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত এই খেলায় দেশ বিদেশের খেলোয়ারের অংশ গ্রহন করেন।
খেলা শেষে টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আহসান হাবীব চৌধুরী হাসানের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক সুমন দে-তপন দে এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্ল্যাহ, আওয়ামীলীগ নেতা আনোয়ারুল ইসলাম, ইরফান আহামেদ চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, টূর্ণামেন্টের আহবায়ক পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, জসিম উদ্দিন চৌধুরী, জানে আলম জনি, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, সুকুমার বড়ুয়া, নুরুল ইসলাম চৌধুরী শাহাজান, জসিম উদ্দিন, যুবলীগ নেতা মফজ্জল হোসেন, সারজু মোঃ নাছের, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, মুছা আলম খান, সেকান্দর হোসেন, দিদারুল আলম, আরিফুল হক চৌধুরী, আবু ছালেক, ইমরান হোসেন ইমু, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, অনুপ চক্রবর্তী, মোঃ আসিফ, ওয়াহেদ বাবলু, ইমরান হোসেন জীবন, মোঃ রাশেদ হোসেন, রাজু দে, মোবারক হোসেন রাব্বি, বেলাল হোসেন সিফাত প্রমুখ।
আগামী ২৩ তারিখ আনোয়ারা খেলোয়াড় সমিতি বনাম ফরহাদাবাদ খেলোয়াড় সমিতি প্রতিদ্বন্দ্বিতা করবেন।


আপনার মতামত লিখুন