খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে নারী টিআরসি-দের কুচকাওয়াজ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৯:০৮ অপরাহ্ণ
রংপুরে নারী টিআরসি-দের কুচকাওয়াজ অনুষ্ঠিত

ছয় মাসের প্রশিক্ষণ কোর্স সফলভাবে সমাপ্ত করার পর আজ সোমবার রংপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র (পিটিসি) মাঠে নারী প্রশিক্ষণার্থী রিক্রুট কনস্টেবল (টিআরসি)- দের ২০ তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন সমাপনি কুচকাওয়াজে এক হাজার ৫৭ জন সফল নারী টিআরসি’র অভিবাদন গ্রহণ করেন।

কমান্ড্যান্ট হিসেবে রংপুর পিটিসি’র পরিদর্শক (সশস্ত্র) মিনহাজ খন্দকার এবং সহকারী কমান্ড্যান্ট হিসাবে উপ-পরিদর্শক (সশস্ত্র) জাহেদুল ইসলাম আটটি কন্ডিজেন্টে বিভক্ত সকল নারী রিক্রুট কনস্টেবলদের অংশগ্রহনে উক্ত প্রশিক্ষণ সমাপনি মনোজ্ঞ কুচকাওয়াজ পরিচালনা করেন।

রংপুর পিটিসি’র অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা নারী প্রশিক্ষণার্থী কনস্টেবলদের শপথ গ্রহন অনুষ্ঠান পরিচালনা করেন।

রংপুর পিটিসির কমান্ড্যান্ট এবং বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কুসুম দেওয়ানের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উর্ধ্বতন সরকারী কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, প্রশিক্ষন সমাপনকারী নারী টিআরসি-র স্বজন এবং স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলিম মাহমুদ, বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর সেক্টর কমান্ডার কর্নেল আবু জাহিদ সিদ্দিকী, জেলা প্রশাসক মো. আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর কমান্ডিং অফিসার রেজা আহম্মেদ ফেরদৌস এবং উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি প্রশিক্ষণ কোর্স চলাকালীন তাদের সেরা পারফরম্যান্স এবং শীর্ষস্থান অর্জনের জন্য কনস্টেবল শারমিন আক্তার লাবনী (প্যারেড), পাকিজা খাতুন (একাডেমিক), রুকাইয়া ইয়াসমিন (মাসকেটরি) এবং রানু আক্তার (সকল বিষয়ে চৌকষ) কে পুরষ্কার প্রদান করেন।

এসময় বক্তৃতাকালে তিনি শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের আত্মবিশ্বাস ও আস্থা অর্জনের লক্ষ্যে সফলভাবে প্রশিক্ষন সমাপনকারী নারী টিআরসিদের প্রতি প্রশিক্ষণলব্ধ দক্ষতাকে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে পালনের মাধ্যমে জাতির সেবা করার আহ্বান জানান।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…