প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের শামীমা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ তে সর্বোচ্চ ফলাফলের জন্য ২০১৮ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদক লাভ করেছেন চট্টগ্রামের রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী শামীমা আকতার।
সে এলাকার ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতিশিক্ষার্থী।
স্বর্ণপদক প্রাপ্তিতে শামীমার গ্রামের বাড়ি ফতেনগর গ্রামের চাঁন গাজী বাড়ীর লোকজন খুব খুশি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার শামীমা আকতারের এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পদক প্রদান করেন।
এ সময় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন