রাউজানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভিক্ষুকের : আহত ২

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২০, ১:০৭ দুপুর
রাউজানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভিক্ষুকের : আহত ২

২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় আলী আকবর নামে ৪৮ বছর বয়সী এক ভিক্ষুক প্রাণ হারিয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরো দুজন।

আজ ১ মার্চ রবিবার সকাল ৯টার সময় উপজেলার গহিরায় রাঙামাটিমুখী পাহাড়িকা বাসের চাকা ব্লাস্ট হয়ে একটি সিএনজি চালিত অটো রিকশাকে ধাক্কা দিলে হতাহতের ঘটনাটি ঘটে।

নিহত আলী আকবর (৪৮) রাউজান ‍উপজেলার দক্ষিণ পাঠান পাড়ার মৃত লাল মিয়ার ছেলে। এবং আহতরা হলেন-দুলাল দাশ (৩৫) ও সুমন দাশ (৩৫)। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে বলে জানা গেছে।

Feb2
Feb2