রাউজানে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে পানিতে ডুবে মোহাম্মদ তাকিব নামের এক স্কুল ছাত্র মারা গেছে। গত শুক্রবার উপজেলার ডাবুয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত তাকিব ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাচন আলীর বাড়ির আবুল কালামের পুত্র। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। স্থানীয় হযরত মুছা শাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে অধ্যায়নরত ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য পুকুরে গোসল করতে নেমে অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে পানিতে ডুবে যায়। সে সাঁতার জানতো না। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় গহিরাস্থ জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতাড়না হয়। বিকেলেই তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী লালু বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন