দেওয়ান বাজার ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী পরিবর্তন
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি ঘোষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে দেওয়ান বাজার ওয়ার্ডের প্রার্থী পরিবর্তন করে লিয়াকত আলীকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।
সোমবার (২ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
দেওয়ান বাজার ২০ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছিল কোতোয়ালি থানা বিএনপির যুগ্ম-সম্পাদক হাফিজুল ইসলাম মিলনকে। গতকাল নির্বাচন কমিশনের যাচাই-বাছাই পর্বে প্রার্থীতা বাতিল হওয়ায় তার পরিবর্তে দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির যুগ্ন-সম্পাদক লিয়াকত আলীকে মহানগর বিএনপির সর্ব সম্মত সিদ্ধান্তে দলীয়ভাবে সমর্থন দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন