খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এবার সৌদিতে করোনা আক্রান্ত রোগী শনাক্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০, ৯:১৮ পূর্বাহ্ণ
এবার সৌদিতে করোনা আক্রান্ত রোগী শনাক্ত

এবার সৌ‌দি আর‌বে প্রথম এক ব্যক্তিকে প্রাণঘাতী করোনাভাই‌রাসে (কোভিড-১৯) আক্রান্ত হি‌সে‌বে শনাক্ত করা হ‌য়ে‌ছে। সৌদি প্রেস এজেন্সি সোমবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি সম্প্রতি ইরান থে‌কে বাহরাইন হ‌য়ে দে‌শে ফিরেছেন। তবে তিনি সৌদি কর্তৃপক্ষের কাছে প্রকাশ করেননি যে তারা বাহরাইনের আগে ইরান সফর করেছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আক্রান্তের পরীক্ষা করার জন্য একটি সংক্রমণ নিয়ন্ত্রণ দল পাঠানো হয়েছে। পূর্ব সর্তকতার অংশ হিসেব আক্রান্তের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবটারিতে পাঠানো হয়েছে।

যে তারা এই সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসাবে নাগরিকের পরীক্ষা করার জন্য এবং পরীক্ষাগার পরীক্ষার জন্য একটি নমুনা নেওয়ার জন্য অবিলম্বে একটি সংক্রমণ নিয়ন্ত্রণ দল পাঠিয়েছে।

করোনাভাইরাস ঠেকাতে গত সপ্তাহে সৌদি আরব বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে ওমরাহ ও টুরিস্ট ভিসা স্থগিত করে দেশটি। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মুসল্লি পবিত্র হজ পালন করতে মক্কা-মদিনায় যান। উল্লেখযোগ্যসংখ্যক মুসল্লি ওমরাহ পালন করতে সৌদিতে যান। পর্যটক টানতে গত বছরের অক্টোবরে ৪৯ দেশের জন্য টুরিস্ট ভিসা চালু করে সৌদি আরব।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানায়, করোনাভাইরাস মোকাবিলায় ২৫টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালগুলোতে কোয়ারেনটাইনের জন্য দুই হাজার ২০০ শয্যা প্রস্তুত রয়েছে।

সৌদি আরবের প্রতিবেশী দেশ বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯-এ দাঁড়িয়েছে। সোমবার শনাক্ত হওয়া দুই রোগীর একজন বাহরাইনি নারী, অন্যজন সৌদি পুরুষ। তাঁরা ইরান থেকে উড়োজাহাজে বাহরাইনে পৌঁছান। এরপর স্বাস্থ্য পরীক্ষায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিন হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। যার ৯০ শতাংশই চীনের হুবেই প্রদেশে। সোমবার পর্যন্ত বিশ্বের ৬০টিরও বেশি দেশে ওই ভাইরাস ছড়িয়ে পড়েছে। নতুন করে করোনাভাইরাস ছড়িয়ে পড়া দেশগুলো হলো: ইন্দোনেশিয়া, সেনেগাল, জর্ডান, আইসল্যান্ড, পর্তুগাল, আর্মেনিয়া, চেক প্রজাতন্ত্র ও অ্যান্ডোরা।

বিবিসি বলছে, সোমবার পর্যন্ত ইতালিতে ৫২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আর আক্রান্ত হওয়ার সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা ২৮-এ দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছে চার হাজার ২১২ জন। এর মধ্যে নতুন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৪৭৬। আর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ছয়জনের মৃত্যু হয়েছে।

এর আগে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সর্বপ্রথম করোনা সংক্রমিত ব্যক্তির খোঁজ পাওয়ায় সংযুক্ত আরব আমিরাতে। পরে বাহরাইন, কুয়েত, লেবানন ও মালয়েশিয়াতেও করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…