খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড ম্যানেজারের উপর হামলা, ১৪ লক্ষ টাকা লুট

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২০, ১১:৫৬ পূর্বাহ্ণ
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড ম্যানেজারের উপর হামলা, ১৪ লক্ষ টাকা লুট

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে প্রবেশকালে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় সাইফুল
ইসলাম মাহমুদ (৩৮) নামে ক্রিস্টাল শীপার্স লিমিটেডের এক সিনিয়র ম্যানেজার গুরুতর আহত হয়েছে। এসময় সন্ত্রাসীরা তার প্রাইভেটকার ভাঙচুরের পাশাপাশি গাড়িতে থাকা নগদ ১৩ লক্ষ ৯৮ হাজার ৮’শত টাকা লুট করে নিয়ে যায়।

গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার শীতলপুর সাগর উপকূলে অবস্থিত ক্রিস্টাল শীপার্স ইয়ার্ড গেটের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর সন্ধ্যায় আহত ইয়ার্ড ম্যানেজার সাইফুল ইসলাম মাহমুদ বাদি হয়ে হামলায় জড়িত তসলিম উদ্দিন (৩৫), মোঃ মুসলিম উদ্দিন (৩৮), মোঃ নাসিম উদ্দিন (৩২), মোঃ রানা প্রকাশ রানা ডাকাত (৩০), মোঃ তারেক (২৮), মোঃ ইউনুচ (৩২), মোঃ আবুল কালাম (৪৫), মোঃ জাহাঙ্গীর (৪০),বাবলু (৩৫),ওসমান (২৬) সহ অজ্ঞাত ২৫/৩০জনকে আসামী করে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়,বাখরাবাদ গ্যাস সঞ্চালন লাইনের কাজের জন্য ক্রিস্টাল শীপার্সের
ভূমি অধিগ্রহন করায় ক্ষতিপূরণের টাকা পান ইয়ার্ড মালিক। ক্ষতিপূরণের টাকা পাওয়ার পর হামলাকারীরা বিভিন্ন অজুহাতে ৩০ লক্ষ টাকা চাদা দাবি করেন। ইয়ার্ড মালিক টাকা দিতে অসম্মতি জানালে হামলাকারীরা ইয়ার্ডের ব্যবসা বন্ধ করার হুমকি দেয়।

সর্বশেষ মঙ্গলবার বিকালে ইয়ার্ড ম্যানেজার সাইফুল শ্রমিকদের বেতনের টাকা নিয়ে ইয়ার্ডে প্রবেশের সময় হামলাকারীরা বাধা প্রদান করেন। এসময় তারা লোহার রড়,লাঠি দিয়ে হামলা চালিয়ে প্রাইভেটকার ভাঙচুর করেন।

একপর্যায়ে প্রাইভেটকারের ভেতর থেকে ম্যানেজার সাইফুলকে বের করে এলোপাথারি পিটিয়ে আহত করেন এবং গাড়ির ভেতরে রাখা ইযার্ড শ্রমিকদের বেতনের নগদ ১৩ লক্ষ ৯৮ হাজার ৮’শ টাকা লুট করে নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার পরিদর্শক (ইন্টিলিজেন্স) সুমন বণিক জানান, এ ঘটনায় আহত ইয়ার্ড ম্যানেজার বাদি হয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার তদন্ত স্বাপেক্ষ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। হতাহত হয়নি।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…