সীতাকুণ্ড উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নের জন্য ত্রাণ সামগ্রী হস্তানন্তর
সীতাকুণ্ড প্রতিনিধি:::করোনা ভাইরাসের কারণে এলাকার গরীব,অসহায়দের জন্য প্রধানমন্ত্রী উপহার হিসেবে দেওয়া সীতাকুণ্ড উপজেলা পরিষদের উদ্যোগে ৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় দুই হাজার প্যাকেট খাদ্য সামগ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ মে) বিকালে সীতাকুণ্ড উপজেলা পরিষদ কার্যলয়ে উক্ত ত্রানের প্যাকেট চেয়ারম্যানগনের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন। নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি সেকান্দর হোসাইন, এম.হেদায়েত, কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, ইউপি সদস্য মোঃ ফোরকান, মোঃ ইয়াকুব, যুবলীগ নেতা সাইদুর রহমান মারুফ প্রমুখ।
২৪ ঘণ্টা/এম আর/দুলু


আপনার মতামত লিখুন