খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নানা আয়োজনে চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের সূবর্ণজয়ন্তী উদযাপিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০, ৭:১৫ অপরাহ্ণ
নানা আয়োজনে চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের সূবর্ণজয়ন্তী উদযাপিত

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তিতে দুইদিনব্যাপী সূবর্ণজয়ন্তী উৎসবের শুরু হয়েছে আজ। সকাল সাড়ে ১০টায় আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে এ উৎসবের কার্যক্রম শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে জয় বাংলা ভাষ্কর্য, চাকসু ভবন, কলা অনুষদ ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ শেষে আব্দুর রব হল মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে শহীদ আব্দুর রব হল মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবির সাবেক উপাচার্য বদিউল আলম, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য গোলাম আকবর, চাকসুর সাবেক ভিপি আবুল আলম চৌধুরী, নাজিম উদ্দীন, সাবেক সংসদ সদস্য ও চাকসুর সাবেক ভিপি মাজহারুল ইসলাম চৌধুরী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ।

উপাচার্য বলেন, রাজনীতি বিজ্ঞান বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বিভাগ। রাষ্ট্রের বিভিন্ন উচ্চ প্রদস্থ স্থানে এ বিভাগের শিক্ষার্থীদের তৃপ্ত পদচারণায় মুখর। এ প্রাচীন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ স্বীয় মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে দেশ-বিদেশের বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠামে উচ্চপদে আসীন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ না নেওয়ার বিষয়ে মন্তব্য করতে গিয়ে উপাচার্য বলেন, ৫০ বছরের ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ফাঁস হয়নি। সমন্বিত ভর্তি পরীক্ষায় গেলে মন্ত্রনালয় থেকে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভবনা আছে। যা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লক্ষ্য করেছি। তাই আমরা একাডেমিক কাউন্সিল করে ইউজিসিকে বলে দিয়েছি আমরা গুচ্ছ পদ্ধতিতে যাব না।

চবির সাবেক উপাচার্য বদিউল আলম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগেরর শিক্ষক-গবেষকবৃন্দ নিরবিছিন্নভাবে জ্ঞান বিতরণের মাধ্যমে দেশের মানবসম্পদ উৎপাদনে অসামান্য ভূমিকা রেখে চলেছেন। এসময় তিনি এই বিভাগের শিক্ষক-গবেষক, ও শিক্ষার্থীরা দেশেররাজনীতি, সমাজনীতি, অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়ন-অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানান।

রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনোয়ারা বেগমের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ বখতিয়ার উদ্দিন এবং উম্মে হাবিবার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ভূঁইয়া মোহাম্মদ মনোয়ার কবির ও অধ্যাপক মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। এছাড়াও প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের সম্মানে শোক প্রস্তাব পাঠ করন অধ্যাপক ড. মো. এনায়ত উল্যা পাটওয়ারী।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সূবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বার্ষিকীর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া বিভাগের কৃতী শিক্ষার্থীকে সম্মামনা স্মারক প্রদান করা হয়। বিকেলে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এরপর আমন্ত্রিত শিল্পী ক্লোজআপ তারকা সাব্বির জামান ও ব্যান্ড দল চিরকুটের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় প্রথমদিনের অনুষ্ঠান।

উল্লেখ্য যে, অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে নগরীর বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্সে শুরু হবে। ১০টা থেকে স্মৃতিচারণ। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আমন্ত্রিত শিল্পী মৌমিতা বড়ুয়া ও সন্দীপন দাশের পরিবেশনা এবং ব্যান্ড দল নাটাইয়ের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে রাজনীতি বিজ্ঞান বিভাগের দুইদিনব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…