সাংবাদিক আবু হেনা খোকনের মেঝ বোন জুলিয়ারা বেগম’র ইন্তেকাল
দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার চীফ রিপোর্টার সাংবাদিক আবু হেনা খোকনের মেঝ বোন জুলিয়ারা বেগম ইন্তেকাল করেছেন। সোমবার দিবাগত রাত ২ টায় বাঁশখালী উপজেলার পূর্ব গুনাগরি এলাকায় তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন +ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর, তিনি ৩ কন্যা ও ৪ পুত্র সন্তান রেখে যান।
সোমবার যোহরের নামাজের পর ২ টায় তার নিজ বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক আবু হেনা খোকনের বোন জুলিয়ারা বেগম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন লাভ বাংলাদেশ ফাউন্ডেশন, দৈনিক আমাদের চট্টগ্রাম পরিবার, দৈনিক আমাদের বাংলা পরিবারসহ বিভিন্ন সংগঠন।


আপনার মতামত লিখুন