খুঁজুন
বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরশাহ সাংবাদিক এলাকায় ২শ ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত, ভিত্তি প্রস্থর ৩১ ডিসেম্বর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯, ৭:১৮ অপরাহ্ণ
শেরশাহ সাংবাদিক এলাকায় ২শ ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত, ভিত্তি প্রস্থর ৩১ ডিসেম্বর

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : শেরশাহ সাংবাদিক হাউজিং এলাকায় সমিতির নিজম্ব জমিতে চট্টগ্রামে আবাসন বঞ্চিত সাংবাদিকদের জন্য আধুুনিক ও পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড।

আগামি ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্থর স্থাপন করা হবে। নতুন প্রকল্পের আওতায় চট্টগ্রামের দু’শো সাংবাদিককে ফ্ল্যাট বরাদ্দ দেয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে সমিতির সভাপতি স্বপন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সমিতির বিভিন্ন কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সম্পাদক হাসান ফেরদৌস।

২০১৭-১৮ অর্থ বছরে অর্থ প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির কোষাধক্ষ্য নুর উদ্দিন আহমেদ। প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন প্রবীন সাংবাদিক অঞ্জন কুমার সেন, মাঈনুদ্দিন কাদেরী শওকত, নাজিমুদ্দিন শ্যামল, চৌধুরী ফরিদ, কাজী আবুল মনসুর,ম.শামসুল ইসলাম, বিশ্বজিত বড়ুয়া, শাহরিয়ার হাসান, রোকসারুল ইসলাম, কামাল উদ্দিন খোকন প্রমুখ।

সভায় বক্তারা চট্টগ্রামে আবাসন বঞ্চিত সাংবাদিকদের জন্য শেরশাহ সাংবাদিক হাউজিং এলাকায় নতুন ফ্ল্যাট ব্লক স্থাপনে উদ্যোগ নেয়ার বর্তমান কমিটিকে ধন্যবাদ জানিয়ে দ্রুত কাজ শুরুর তাগিদ দেয়া হয়। এছাড়া সমিতির কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন মিডিয়া টাওয়ার নির্মাণে ডেভেলাপর প্রতিষ্ঠানের অযোগ্যতা-অদক্ষতায় ক্ষোভ প্রকাশ করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

পরে সভায় সর্বসম্মতিক্রমে শেরশাহ সাংবাদিক হাউজিং এলাকায় অবৈধ দখলে রাখা জমি ৩১ জানুয়ারীর মধ্যে সরিয়ে নেয়া, শেরশাহ সাংবাদিক হাউজিং এলাকায় যে সব প্লটে এখনো স্থাপনা নির্মাণ করা হয়নি সেসব প্লটে ৩১ মার্চের মধ্যে স্থাপনা নির্মাণের জন্য প্লট মালিকদের প্রতি আহবান জানানো হয়। নির্ধারিত সময়ে মধ্যে যারা স্থাপনা নির্মাণ করবে না তাদের স্থাপনা বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়।

শেরশাহ সাংবাদিক হাউজিং এলাকায় প্লট বরাদ্দ এবং কল্পলোক আবাসিক এলাকায় ডেভেলপার নিয়োগের ক্ষেত্র যেসব অনিয়ম হয়েছে সেসব অনিয়ম খতিয়ে দেখা এবং দায়ি ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সমবায় আইন-বিধি, উপবিধি অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নিতে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Feb2

দ্বিতীয় তেল শোধনাগার তৈরি করা জরুরি: সেনাপ্রধান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
দ্বিতীয় তেল শোধনাগার তৈরি করা জরুরি: সেনাপ্রধান

স্বাধীনতার ৫৪-৫৫ বছর পার হলেও দেশে দ্বিতীয় কোনো জ্বালানি তেল শোধনাগার (রিফাইনারি) গড়ে না ওঠায় আক্ষেপ প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রে যুদ্ধে সৃষ্ট সংকট সমাধানে জ্বালানি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, জ্বালানি সক্ষমতা যে কতটা গুরুত্বপূর্ণ তা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে স্পষ্ট। নিজস্ব শোধনাগার না থাকায় অপরিশোধিত তেল থাকা সত্ত্বেও বিদেশ থেকে বেশি দামে পরিশোধিত জ্বালানি আমদানি করতে হচ্ছে, যার ফলে জ্বালানি খরচ বাড়ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য, সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ মোট ৪৫ জন ফেলো এই কোর্সে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী ফেলোরা জানান, কোর্সটি কৌশলগত সচেতনতা বৃদ্ধি, আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের অভিনন্দন জানানোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।

জ্বালানি সংকট নিয়ে সেনাপ্রধান বলেন, ‘আমাদের দেশে একটি মাত্র রিফাইনারি (ইস্টার্ন রিফাইনারি) রয়েছে যা চাহিদার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ মেটাতে পারে। বাকি জ্বালানি আমাদের পরিশোধিত অবস্থায় আমদানি করতে হয়, যার ফলে খরচ অনেক বেশি পড়ে।

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র এবং শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

ছাত্রছাত্রীদের পাঠাভ্যাস তৈরি করতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে সরকারের কাজ করার সিদ্ধান্তের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানাল, এ লক্ষ্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ শিক্ষা, প্রাথমিক, গণশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন সরকারপ্রধান। এ সময় কর্মসূচিটি কীভাবে সারাদেশের পড়ুয়াদের মধ্যে বিস্তৃত করা যায়, সে বিষয়েও হয়েছে বিস্তারিত আলোচনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, জাহেদ উর রহমান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকতারা।

এর আগে গত ৭ এপ্রিল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অধ্যাপক আবু সায়ীদ।

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রেখে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সভাকক্ষে এ সিদ্ধান্তর কথা জানান মন্ত্রী।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আর দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

তিনি বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বেশি সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হয়েছে ১১ পয়সা।

মন্ত্রী বলেন, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর। শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না।

জ্বালানি তেলের দাম কমে গেলে ভাড়াও আবার কমবে। তবে রেলওয়েতে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।

গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এর আগে সবশেষ ২০২২ সালে বাস ভাড়া বাড়ানো হয়েছিল।