রাউজান ত্রিপিটক গবেষনা ইনষ্টিটিউট কর্তৃক সেমিনার অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০, ১২:০৯ রাত
রাউজান ত্রিপিটক গবেষনা ইনষ্টিটিউট কর্তৃক সেমিনার অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি:  পশ্চিম রাউজানস্থ বৌদ্ধ ছাত্র-ছাত্রীদের পবিত্র ত্রিপিটক গবেষনা ইনষ্টিটিউট কর্তৃক ভগবান বুদ্ধ প্রশংসিত দান, শীল ও ভাবনা শীর্ষক সেমিনার সোমবার (৯ মার্চ) রাউজান বিমলানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ড: শীলানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে ও সুমন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতুলানন্দ মহাস্থবির, বিশেষ অতিথি ছিলেন আনন্দবোধি স্থবির, সেমিনারে নির্ধারিত প্রবন্ধে আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ সাধন চন্দ্র বড়ুয়া, রাহুল রত্ন স্থবির, শীল বংশ ভিক্ষু, এডভোকেট উত্তম বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের শিক্ষার্থী বর্না বড়ুয়া, ববি বড়ুয়া, সেতুপ্রিয়া বড়ুয়া প্রসিদ্ধ বড়ুয়া, তৃষ্ণা বড়ুয়া প্রমূখ।

সভাশেষে শিক্ষাবিদ সাধন চন্দ্র বড়ুয়া লিখিত ভগবান বুদ্ধ প্রশংসিত দান, শীল ও ভাবনা গ্রন্থটি মোড়ক উন্মোচন করা হয়।

Feb2
Feb2