ভূজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি উপজেলার ভূজপুরে ড্রাম ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সাগর(২৩) নামের এক মোটরসাইকেল চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এই ঘটনায় রনি(২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়।
শনিবার (২০ মার্চ) বিকেল ৫ টার দিকে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারের উত্তর পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সাথে সাথে পথচারীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাগরকে মৃত বলে ঘোষণা করেন।
আহত রনিকে চট্টগ্রাম চমেক হাসপাতালে প্রেরণ করেন।
নিহত-আহত উভয়ের বাড়ী খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরি এলাকায় বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা (সন্ধ্যা সাড়ে ৭টা) পর্যন্ত নিহত সাগরের লাশ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।


আপনার মতামত লিখুন