পটিয়ায় সেলুন পার্লার বন্ধ রাখার নির্দেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ৪:২৫ বিকাল
পটিয়ায় সেলুন পার্লার বন্ধ রাখার নির্দেশ

২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে পটিয়া উপজেলায় সকল সেলুন ও পার্লার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।

আজ ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে পটিয়া উপজেলার সেলুন মালিক ও কর্মচারী প্রতিনিধিদের সাথে এক জরুরী সভায় এ নির্দেশনা প্রদান করেন তিনি।পটিয়ায় সেলুন পার্লার বন্ধ রাখার নির্দেশ

শুধু উপজেলার পৌরসদরে নয়, সকল ইউনিয়ন ও ওয়ার্ডের ক্ষেত্রেও সকল সেলুন ও পার্লার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সকল ব্যবসায়িদের অনুরোধ জানান পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।

২৪ ঘন্টা/সঞ্জয়/আর এস পি

Feb2
Feb2