বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ: ১৯ আসামী সাময়িক বহিস্কার
buet-1
বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ এবং আবরার হত্যাকাণ্ডে এজহারভুক্ত ১৯ আসামীকে সাময়িক বহিস্কার করেছে বুয়েট কর্তৃপক্ষ।
এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনায় উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের সঙ্গে সংলাপে বসেন আন্দোলনকারীরা।
শুক্রবার বেলা সাড়ে ৫টায় সময় বুয়েট অডিটোরিয়ামে এ সংলাপ শুরু হয়।
আবরারের খুনিদের ফাঁসিসহ শিক্ষার্থীদের ১০ দফা দাবি নিয়ে শুধু বুয়েটের বর্তমান শিক্ষার্থীদের (১৫ তম, ১৬ তম, ১৭ তম ও ১৮ তম ব্যাচ) উপাচার্যের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন।
প্রথমে গণমাধ্যমের সামনে আলোচনা করতে রাজি না হলেও অনেক আলোচনা ও আন্দোলনের পর গণমাধ্যমের সামনে আলোচনা করতে রাজি হন উপাচার্য। তবে, আলোচনা সভা সরাসরি সম্প্রচার না করার শর্ত জুড়ে দেন উপাচার্য।
উপাচার্যের সঙ্গে আলোচনা করতে বুয়েটের বর্তমান শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী ছাড়া বহিরাগত ও অন্যদের প্রবেশ রুখতে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের গেইটে বিকেল সাড়ে তিনটা থেকে তালা দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে প্রবেশ নিশ্চিত করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।



আপনার মতামত লিখুন