করোনা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগ নেতার পরিচ্ছন্ন অভিযান
গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধি: মহামারী করোনাভাইরাসের কারণে আতঙ্কিত গোটা বিশ্ব। এ ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৫ হাজার। বাংলাদেশে ইতিমধ্যে এর প্রাদূর্ভাব দেখা দিয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫ জন। মহামারী করোনাভাইরাস থেকে পরিত্রাণ পাওয়ার উপায় পরিস্কার-পরিচ্ছন্ন থাকাসহ সচেতনতা অবলম্বন করা। ছোঁয়াচে রোগ হওয়ায় জনসমাগম স্থলগুলো থাকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এ চিন্তা মাথায় রেখে স্ব-উদ্যোগে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ ।
বুধবার (২৫ মার্চ) সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু করে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা পর্যন্ত সড়ক, কালিবাড়ি বাজার এলাকাসহ শহরের বিভিন্ন পয়েন্টে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
এতই বসে নেই তারা। এসময় নিম্ন আয়ের মানুষদের মাঝে প্রায় ৪০ কেজি ব্লিচিং পাউডার বিতরণ করেন এবং ব্লিচিং পাউডার ব্যবহারের নিয়মাবলীও বুঝিয়ে দেন তারা।
বুধবার সকালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো এবং সদর উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সভাপতি অরুনাংশু দত্ত টিটো।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা শাখার দপ্তর সম্পাদক এ্যাড. নাসিরুল হক।
এসময় বাংলাদেশ ছাত্রলীগ ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য মেহেদি হাসান, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু তোরাব সহ বাংলাদেশ ছাত্রলীগ ঠাকুরগাঁও জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের উপ- কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ঠাকুরগাঁওয়ের সন্তান আওলাদ হোসেন পাপন ও সাবেক সেনা সদস্য আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গণি এবং বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের উপ- কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন পাপন জানান, মহামারী করোনাভাইরাসের কারণে সারা দেশের জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ভাইরাসের হাত থেকে বাঁচতে হলে পরিস্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতার কোন বিকল্প নেই। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় ব্যক্তি উদ্যোগে বিশুদ্ধ পানির ট্যাঙ্কি, হ্যান্ড স্যানিটারাইজার, সাবানের বন্দোবস্ত করেছি। আজ নিম্ন আয়ের মানুষদের মাঝে ব্লিচিং পাউডার বিতরণের পাশাপাশি শহরে বেশকিছু গুরুত্বপূর্ণ সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি। মহামারী করোনাভাইরাস সম্পূর্ণ নির্মূল না হওয়া অব্দি করনার বিরুদ্ধে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন