খুঁজুন
, ,

অসহায় মানুষের পাশে বিএনপি ও ডাঃ শাহাদাত হোসেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 29 March, 2020, 10:51 pm
অসহায় মানুষের পাশে বিএনপি ও ডাঃ শাহাদাত হোসেন

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) বর্তমানে সারাবিশ্বে মহামারী আকার ধারন করেছে। আজ পর্যন্ত বিশ্বে ৩১ হাজারের অধিক মানুষ প্রাণ হারিয়েছেন। বাংলাদেশেও এর ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে। এই রোগের প্রকোপ থেকে সাধারণ মানুষকে রক্ষার জন্য সারাদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির কারণে সবাইকে এখন ঘরের মধ্যে অবস্থান করতে হচ্ছে।

চট্টগ্রামসহ সারাদেশে অঘোষিত লকডাউনের কারণে হতদরিদ্র মানুষ গুলোর আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন অসহায় জীবন যাপন করছে।

এই অবস্থায় চট্টগ্রামবাসীর পাশে দাঁড়াতে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন ও নগর বিএনপির পক্ষ থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

চট্টগ্রামে সর্বপ্রথমে ডাঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু হয়। তিনি নির্বাচনী প্রচারণার সময় সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন।

তার উদ্যোগে এ পর্যন্ত প্রায় ২০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে অসহায় পরিবারের মাঝে চাউল, ডাল, পেঁয়াজ, চিনি, তেল, লবণ ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

এছাড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর তার ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে এবং মসজিদে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেছেন।

তাছাড়া চট্টগ্রাম ৮ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান মঙ্গলবার তার নির্বাচনী এলাকার এক হাজার অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবেন।

এই বিষয়ে ডাঃ শাহাদাত হোসেন বলেন, গতকালও ১২টি ওয়ার্ডে ৬ হাজার মাস্ক বিতরণ করেছি। ইতিমধ্যে প্রায় ২০ হাজারের অধিক মাস্ক বিতরণ করা হয়েছে। তাছাড়া আমার সার্বিক তত্ত্বাবধানে করোনা হট লাইন সেবা চালু করেছি। চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকগণ করোনা ভাইরাস বিষয়ে হট লাইনের মাধ্যমে পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন। আজ পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ এই সেবা গ্রহণ করেছেন। তাছাড়া করোনা রোগীদের জন্য চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে কোয়ারেন্টাইন সেবা দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছি। একটি বিল্ডিং ভাড়া নিয়ে কিছু বেড দিয়ে করোনা কোয়ারেন্টাইন সেবা চালু করার চেষ্টা করছি।

ডাঃ শাহাদাত হোসেন বলেন, যেকোনো ব্যক্তি হট লাইন অথবা সরাসরি যোগাযোগের মাধ্যমে চিকিৎসা সেবা নিতে পারবেন।

হটলাইন সেবা প্রদানকারী ডাক্তারদের নাম ও মোবাইল নাম্বার:-
১। ডা. সাকির উর রশীদ- 01616 -49 1613
২। ডা. হাসানুল বান্না -01740- 508144
৩।ডা.আরফান খান নিবির- 01676-3192 20
৪। ডা. সাগর আজাদ -01763-758758
৫। ডা. মীর কাশেম মজুমদার -01683- 416226
৬।ডা.তৌহিদুল ইসলাম – 01673-704372
৭। ডা. তানভীর হাবিব তান্মা -01760-8 88777.

ডা.শাহাদাত বলেন, গত বছর ডেঙ্গু মশার প্রাদুর্ভাব বৃদ্ধি পেলে আমি একজন চিকিৎসক হিসেবে ১০ লিটার পানিতে ২০০ গ্রাম ব্লিচিং পাউডার দিয়ে ০.৫% ক্লোরিন সলিউশন তৈরি করে পুরো চট্টগ্রামে এই ওষুধ ছিটিয়ে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রেখেছি। এই সলিউশন দিয়ে শক্তিশালী ভাইরাস ধ্বংস করা যায়। আমাদের যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এখন প্রতি ওয়ার্ডে ক্লোরিন সলিউশন ছিটিয়ে ডেঙ্গু মশা এবং করোনাভাইরাস নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রেখেছে। সামনের দিনগুলোতে ডেঙ্গু মশার প্রকোপ বৃদ্ধি পেতে পারে, তাই এখন থেকে যদি ক্লোরিন সলিউশন প্রতিনিয়ত ছিটানো হয় তাহলে করোনা ভাইরাসের পাশাপাশি ডেঙ্গুর মশার প্রকোপ থেকে আমরা রক্ষা পেতে পারবো।

তিনি বলেন, সারাদেশ এখন ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে সহযোগিতা করতে গেলে বিপুল সংখ্যক মানুষ এসে ভিড় করে তাই জনসমাগম না করে অন্য ভাবে সহযোগিতা করে যাচ্ছি। বিএনপির নেতাকর্মীরা সব সময় অসহায় মানুষের পাশে আছে। বিএনপির এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।