তারেক রহমানের সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:০৭ বিকাল
তারেক রহমানের সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার ঘটনায় জাতীয় সংসদে কঠোর হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এর আগে সংসদ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে ১১টি রাজনৈতিক দলও নিজেদের মধ্যে পৃথক বৈঠকে বসে।

এসব ঘটনার ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

Feb2
Feb2