খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীর ৪১ ওয়ার্ডে রেজাউল করিমের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৬:২৬ অপরাহ্ণ
নগরীর ৪১ ওয়ার্ডে রেজাউল করিমের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

২৪ ঘণ্টা ডট নিউজ : করোনা ভাইরাসের প্রকোপে পুরো দেশ লক ডাউন হওয়ায় বিপাকে পড়েছে দু:স্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষ। ঠিক তখনি মানবতার সেবক হয়ে চট্টগ্রাম নগরীর গরীব, দু:স্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

করোনা প্রকোপ শুরু হওয়ার পর পরই বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী নিজ উদ্দ্যেগে নগরীর ৪১ ওয়ার্ডের গরীব, দু:স্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মধ্যে মাস্ক, সাবান, হ্যান্ড সেনিটাইজারসহ খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন।

তারই ধারাবাহিকতায় তিনি ৩ এপ্রিল শুক্রবার নগরীর সরাইপাড়া, মুনিরনগর, উত্তর কাট্টলী ও দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের গরীব মানুষদেরকে বিতরণের জন্য ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।

এ সময় তিনি বলেন, দেশের এই দূর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থাকা মানবিক কাজ। দে‌শে দু‌র্যোগ, দু‌র্বিপাক, যুদ্ধাবস্থা ও মহামারী‌তে সকল‌কে অত্যন্ত ধর্য্য সহকা‌রে সরকা‌রি নি‌র্দেশনা অনুসরন ক‌রে চল‌তে হয়। দে‌শের বৃহত্তর জন‌গোষ্ঠীর জানমাল রক্ষায় আমা‌দের উ‌চিৎ সরকারী নি‌র্দেশনা যথাযথ ভা‌বে অনুসরন করা। এ সময় সব‌চে‌য়ে দুরাবস্থার সম্মুখীন হতে হয় সমা‌জের নিম্ম আ‌য়ের মানুষগু‌লো। তারা দি‌নে আ‌নে দি‌নে খায়। বঙ্গবন্ধু কন্যা জন‌নেত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন জনবান্ধব সরকার ঘ‌রে ঘ‌রে খাদ্য পৌঁ‌ছে দি‌তে অঙ্গীকার ক‌রে‌ছেন। সমা‌জের বিত্তবান‌দেরও উ‌চিৎ নিম্ম আ‌য়ের মানু‌ষের জন্য খাদ্য সহায়তায় এ‌গি‌য়ে আসা।

তিনি আরো বলেন, মান‌বিকতার পরীক্ষা আজ আমা‌দের সাম‌নে। সংক‌টকা‌লে মান‌বিকতার প‌রিচয় পাওয়া যায়। অ‌নে‌কেই আ‌ছেন, যারা নির‌বে এ ধর‌নের সহায়তা ক‌রে যা‌চ্ছেন। আ‌মি তা‌দের সকল‌কে আন্ত‌রিক ধন্যবাদ জানা‌চ্ছি এবং অন্য‌দের ও আ‌রো অ‌ধিকহা‌রে মানবতার কল্যা‌নে এ‌গি‌য়ে আসার অনু‌রোধ জানা‌চ্ছি। আমরা জা‌নিনা, কত‌দিন আমা‌দের‌কে ক‌রোনা বি‌রোধী যু‌দ্ধে থাক‌তে হ‌বে। কিন্তু ধর্য্য, নিয়মানুব‌র্তিতা, সতর্কতা ও যার যার অবস্থান থে‌কে পর্যাপ্ত ভূ‌মিকা রে‌খে গে‌লে সৃ‌ষ্টিকর্তা আমা‌দের‌কে অবশ্যই বিজয়ী কর‌বেন। নগরবাসীর প্র‌য়োজ‌নে আ‌মি নি‌জে‌কে উৎসর্গ ক‌রে‌ছি। যত‌দিন পর্যন্ত আমার নগরবাসী ক‌রোনার প্রভাবমুক্ত হ‌চ্ছেনা, তত‌দিন আমার স‌চেতনতা ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাক‌বে।

এ সময় উপস্থিত ছিলেন উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম- আহবায়ক জনাব মোহাম্মদ ইকবাল, নগর যুবলীগ নেতা মো: আবু, মুনিরনগর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: হোসেন, সরাইপাড়া ও দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…