খুঁজুন
, ,

শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে একযুগে স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশ বাংলাদেশ: রেজাউল করিম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 7 January, 2021, 10:43 pm
শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে একযুগে স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশ বাংলাদেশ: রেজাউল করিম

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গোসাইলডাঙ্গা এলাকায় শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘৭৫এর ১৫ আগষ্ট জাতির জনককে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা দেশকে উল্টোরথে তুলে দিয়েছিল। যুদ্ধ বিধ্বস্ত অবকাঠামোর পূনর্গঠনের মাধ্যমে চৌকস পরিকল্পনায় বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে দেশকে অগ্রগতির রথে চড়িয়েছিলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও তৎপরবর্তী কলঙ্কিত এ অধ্যায়ে দেশ পিছিয়ে না গেলে বাংলাদেশ হতে পারত এখন উচ্চ আয়ের দেশ।

আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া, বিদেশে অবস্থানের কারনে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সেদিন বেঁচে গিয়েছিলেন। বঙ্গবন্ধু হত্যার বেনিফিসিয়ারী স্বৈরাচারী গোষ্ঠীর হাত থেকে দেশের গনতন্ত্র ফিরিয়ে এনে দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে জননেত্রী শেখ হাসিনার হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসায় ১০ বছরেরও কম সময়ে আমরা হাতপাতা নিম্ম আয়ের দেশ হতে মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছি। শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী অচিরেই আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে পরিনত হতে পারব এবং ভিশন ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে উচ্চ আয়ের দেশে পরিনত হব।

এ জন্য দেশের সমস্ত ক্ষেত্রে স্থানীয় পর্যায়েও আওয়ামী লীগের প্রতিনিধিদের নির্বাচিত করতে হবে। কারন, আওয়ামী লীগ দেশের মানুষকে স্বাধীনতা দিয়েছে, গনতন্ত্র দিয়েছে, উন্নয়ন দিয়েছে। এটা প্রমানিত সত্য, একমাত্র আওয়ামী লীগই পারে জনগনকে দেয়া কথা রাখতে। আওয়ামী লীগই পারবে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। আগামী ২৭ তারিখ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা ও কাউন্সিলর পদে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করে বীর চট্টগ্রামের মানুষকে উন্নয়নের অগ্রযাত্রার মিছিলের অগ্রভাগে সামিল হতে হবে।

০৭ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের নিজ উদ্যাগে আয়োজিত শীববস্ত্র বিতরন ও আলোচনা সভায় রেজাউল করিম চৌধুরী আরো বলেন, যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বন্দরনগরীকে পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত করার ব্যাপারে যথাযত পরিকল্পনা ও আন্তরিকতা ব্যক্ত করেন।

আওয়ামী লীগ নেতা বাবুল নন্দীর সভাপতিত্বে ও নগর ছাত্রলীগ নেতা অমিত পালিত অংকুরের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৬নং গোসাইলডাঙ্গা নিমতলা ওয়ার্ড আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, গোসাইলডাঙ্গা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমপ্লেক্স পরিচালনা পরিষদের সভাপতি নিধু পালিত।

প্রধান বক্তা ছিলেন বেসরকারী কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, বিশেষ বক্তা ছিলেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি রুমেল বড়ুয়া রাহুল।

বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বন্দর শাখার সহ-সভাপতি ডাঃ এস.কে.দেব সজল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী জিন্নাত আরা লিপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, গোসাইলডাঙ্গা লোকনাথ ধামের সভাপতি প্রদীপ চৌধুরী, ছাত্রলীগ নেতা অভিজিৎ দেব, সত্যজিৎ দাশ রাসেল, সত্যজিৎ ঘোষ মিঠু, প্রিতম পার্থ, অভি নাগ, গোসাইলডাঙ্গা তরুণ সংঘের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রঞ্জন খেলু, ইসলামীয়া কলেজ ছাত্রলীগ নেতা আল-আমিন হোসাইন, যুবলীগ নেতা রেজাউল করিম বাবলু, নাজমুল হাসান, আবুল কালাম আজাদ, মীর মোঃ ইমতিয়াজ, নোভেল হক, এস.কে আরমান, স্বপন ঘোষ, লোকনাথ ধামের রঞ্জিত মল্লিক ও অরুণ কান্তি চৌধুরী প্রমুখ।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।