দেশে করোনায় ৩ জনের মৃত্যু,নতুন আক্রান্ত ২৯
২৪ ঘণ্টা ডট নিউজ ::: দেশ প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। নতুন করে আরো ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে।
রোববার (৬ এপ্রিল) অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
গত ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর এটিই এক দিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা।


আপনার মতামত লিখুন