প্রাথমিকভাবে চট্টগ্রাম মহানগরীর ১৬টি থানায় এটির কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে সারা দেশে এই অ্যাপ এবং ওয়েব বেইজড সিস্টেম (থানা ভিত্তিক মনিটরিং কার্যক্রম) এর কার্যক্রম বিস্তৃত করা হবে।
উল্লেখ্য, এই অ্যাপ এর আওতায় বর্তমানে ৪১ জন হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিকে মনিটরিং করা হচ্ছে। INOVACE TECHNOLOGIES জনস্বার্থে বিনামূল্যে এই অ্যাপ সেবাটি প্রদান করছে।
অ্যাপ এর নাম : নিরাপদ – Stay Home, Stay Safe
গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড লিংক:
অ্যাপটি উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন)শ্যামল কুমার নাথ,
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খানসহ বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনার গন এবং INOVACE TECHNOLOGIES এর কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত লিখুন