খুঁজুন
, ,

করোনা: ছেলেকে আনতে স্কুটি চালিয়ে ১৪০০ কি.মি. পথ পাড়ি দিলেন ‘মা’

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 10 April, 2020, 5:02 pm
করোনা: ছেলেকে আনতে স্কুটি চালিয়ে ১৪০০ কি.মি. পথ পাড়ি দিলেন ‘মা’

সন্তানের জন্য মা করতে পারেন না পৃথিবীতে এমন কোনও কাজ নেই। এই কথার প্রমাণ দিলেন তেলেঙ্গানার এক মা। লকডাউনের মধ্যে ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে তেলেঙ্গানা থেকে অন্ধ্রপ্রদেশ গিয়ে তিন দিন গাড়ি চালিয়ে ১৪০০ কিলোমিটার পথ অতিক্রম করলেন।

স্থানীয় পুলিশের অনুমতি নিয়ে তেলেঙ্গানার বাসিন্দা রাজিয়া বেগম (৪৮) ছেলেকে বাড়ি ফেরাতে এক কঠিন যাত্রার উদ্দেশ্যে পাড়ি দেন।

সোমবার তিনি স্কুটি নিয়ে ছেলের উদ্দেশ্যে রওনা দেন। দীর্ঘ ১৪০০ কিলোমিটার পথ অতিক্রম করে এক যুদ্ধ জয় করে বুধবার সকালে ছেলেকে নিজের বাড়িতে ফিরিয়ে আনেন। মা তো বটেই সেই সঙ্গে এই যাত্রায় তিনি তাঁর অসীম ধৈর্য ক্ষমতার প্রমাণ দিলেন।

সেই সাহসী মা এই যাত্রার পর সংবাদমাধ্যমে জানিয়েছেন, “একটি মহিলার পক্ষে একটি ছোট্ট দু-চাকার গাড়ি নিয়ে যাত্রা ছিল কঠিন । তবে আমার ছেলেকে ফিরিয়ে আনার দৃঢ় সংকল্প আমার সমস্ত ভয়কে ছাপিয়ে গিয়েছিল। আমি রুটি প্যাক করেছিলাম এবং তাঁরা আমাকে গাড়ি চালিয়ে যেতে দিয়েছিল। রাতে কোনও ট্র্যাফিক না থাকায় ও লোকজন চলাচল না করায় থাকায় কিছুটা ভয় ছিল।”

তিনি আরও জানিয়েছেন মাঝে মাঝে ১০-১৫ মিনিট করে বিরতি নিয়ে নিয়ে যাত্রা করতে থাকেন। রাজিয়া বেগম তাঁর এলাকা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে নিজামবাদ জেলার বোধন শহরে সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষকা। ১৫ বছর আগে স্বামী হারা রাজিয়ার দুই ছেলে। একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট এবং ১৯ বছর বয়সী নিজামুদ্দিন। নিজামুদ্দিন জানিয়েছেন সে এমবিবিএস পড়তে চায় অর্থাৎ ডাক্তার হতে আগ্রহী সে।

রাজিয়ার ছেলে তাঁর বন্ধুকে পৌঁছে দেওয়ার জন্য ১২ মার্চ নেল্লোর জেলার রহমতবাদে গিয়েছিলেন এবং সেখানেই তিনি থেকে যান। কিন্তু করোনার প্রাদুর্ভাবের জন্য লকডাউন ঘোষণা করা হলে তিনি আর ফিরে আসতে পারেননি।

রাজিয়া যখন শুনেছিলেন তাঁর ছেলে বাড়ি ফেরার জন্য ও পরিবারের সঙ্গে যোগদান করাতে ইচ্ছা প্রকাশ করেছিল তখন তাঁর আক্ষেপ হয়। ছেলের মুখে বাড়ি ফেরার কথা শুনেই ছেলেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন। রাজিয়া তাঁর বড় ছেলেকে পাঠাননি কারণ তিনি ভেবেছিলেন যদি কোনও পুলিশ তাঁর ছেলেকে ভুল করে আটকে দেয়। সব কিছু ভুলে ছেলের জন্য তাই তিনি নিজেই উদ্দ্যোগ নিয়ে পাড়ি দেন ১৪০০ কিলোমিটার পথ। জয়রাইডারের জন্য ভুল করে তাকে আটক করতে পারে।

সন্তানের জন্য মায়ের এই কঠিন লড়াইয়ের কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেন সহ সকলেই এই মা কে কুর্নিশ জানিয়েছেন। ছেলের প্রতি মায়ের ভালোবাসা আরও এক দৃষ্টান্ত গড়ল।

Feb2
Feb2

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে বিস্ফোরণ, নিহত ৭

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 21 September, 2026, 8:04 am
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে বিস্ফোরণ, নিহত ৭

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার ভর্তি একটি লরিতে বিস্ফোরণের পর আগুনে নারীসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এফঅ্যান্ড পোশাক কারখানার সীমানার ভেতরে থেমে থাকা লরিটিতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।

আহতদের স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা পুড়ে যাওয়া যানবাহনে তল্লাশি চালান। এ সময় একটি লরি থেকে দগ্ধ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ছাড়া গুরুতর দগ্ধ অবস্থায় নজরুল ইসলাম নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

বিস্ফোরণের সময় একটি গ্যাস সিলিন্ডার ছিটকে পাশের একটি দর্জির দোকানে গিয়ে পড়ে। এতে জয়নব বেগম নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 21 September, 2026, 7:17 am
আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, শেরেবাংলা নগর থানায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে মাকসুদা বেগমকে আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা বেগম এবং শ‍্যালক ওবায়দুল্লাহ— এই ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং পরবর্তী সময়ে সিআইডির ফরেনসিক টিমকে ডাকা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় রাতে সাতক্ষীরা ৪ আসনের এমপি কাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় শেরেবাংলা থানা পুলিশ।

রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাটে সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একই সঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।