সাড়ে সাত হাজার পরিবারকে ত্রাণ দেবে পটিয়া চেয়ারম্যান সমিতি
২৪ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার সাড়ে সাত হাজার পরিবারকে ত্রাণ দেবে পটিয়া উপজে লা চেয়ারম্যান সমিতি।
উপজেলার ১৭টি ইউনিয়নের প্রতিটিতে ৩শ পরিবার করে সর্বমোট সাড়ে ৭ হাজার পরিবারের মধ্য এই ত্রাণ বিতরণ করা হবে।
আজ ১০ এপ্রিল শুক্রবার দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমার উপস্থিতিতে এই ত্রাণ কার্যক্রম উদ্ধোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া চেয়ারম্যান সমিতির সভাপতি কাশিয়াইশ চেয়ারম্যান আবুল কাসেম, সাধারণ সম্পাদক দঃ ভূর্ষি চেয়ারম্যান মোঃ সেলিম, কচুয়াই ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসীম, হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইনুচ মিয়া, আশিয়া ইউপি চেয়ারম্যান এম, কাসেম, ভাটিখাইন চেয়ারম্যান, হাবিলাসদ্বীপ চেয়ারম্যান শফিকুল ইসলাম, ছনহরা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ দৌলতি।
২৪ঘন্টা/সঞ্জয় সেন/আর এস পি


আপনার মতামত লিখুন