খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মশক নিধনে নগরবাসীর সহযোগিতা চাইলেন মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০, ৮:২১ অপরাহ্ণ
মশক নিধনে নগরবাসীর সহযোগিতা চাইলেন মেয়র

মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এই ক্রাশ প্রোগামের ২য় দিনে আজ শুক্রবার সকালে নগরীর ছোটপুল পুলিশ লাইনের সামনের মহেষখালের পাড় ঘেষে আগ্রাবাদ সিডিএ কলোনী ওয়ার্ড অফিস পর্যন্ত মশা নিধনের ঔষধ ছিটিয়ে এই ক্রাশ প্রোগ্রাম চালানো হয়।

এসময় কাউন্সিলর এইচ এম সোহেল, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সফিকুল মান্নান সিদ্দিকী, তত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ক্রাশ প্রোগ্রামে মেয়র বলেন, এই সময়ে মশা বাহিত রোগ ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। তাই চিকনগুনিয়া ও ডেঙ্গু থেকে রক্ষার উপায় হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন এ ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে। নগরবাসীকে এই বিষয়ে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমে বিজ্ঞাপন ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে চসিক। তাই এ ক্রাশ প্রোগ্রামে প্রতি ওয়ার্ডের ঝোপঝাড় পরিষ্কার ও নালায় যেখানে মশা জন্ম হয় সেখানে ওষুধ ছিটানো হবে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা কামনা করে মেয়র বলেন, পরিষ্কার ও বদ্ধ পানি এডিস মশার প্রজনন ক্ষেত্র। তাই বাসাবাড়ির আশপাশে, ডাবের খোসায়, ফুলের টবে, ছাদে, ফ্রিজের নিচের ট্রেতে যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

তিনি কারও জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে চসিক জেনারেল হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়, আরবান হেলথ সেন্টারসহ নগরীর যেকোনো সরকারি হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হবার আহ্বান জানান।

তিনি আরো বলেন এই ক্রাশ প্রোগ্রামে এডাল্ট মশা নিধনের জন্য এডাল্টিসাইড এবং মশার লার্ভা (ডিম) ধ্বংসের জন্য লার্ভিসাইড ওষুধ ছিটানো হচ্ছে। এ ব্যাপারে বাড়িতে বাড়িতে, পাড়া মহল্লায় মশার ওষুধ ছিটানো কাজে নিয়োজিত কর্মীদেরকে সহযোগিতা কামনা করেন সিটি মেয়র।

মেয়র আরো বলেন, করোনা সংক্রামক থেকে মুক্ত থাকার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সরকারের পক্ষ থেকে ঘোষিত নিয়ম মেনে চলার বিষয়ে নগরবাসীকে সচেতন থাকার আহবান মেয়রের।

বক্সিরহাট ওয়ার্ডে মেয়রের ত্রান বিতরণ : আজ শুক্রবার সকালে নগরীর ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন তাঁর ব্যক্তিগত তহবিল থেকে অস্বচ্ছল ও মধ্যবিত্ত ৬শত পরিবারেরর মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।

এই ত্রান সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল সহ বিভিন্ন ভোগ্যপন্য রয়েছে।

এসময় মেয়র নগরবাসীকে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, আপনাদের জরুরী প্রয়োজনে আমার মোবাইল বা ফেইসবুক আইডিতে অবশ্যই জানাবেন। আমার প্রতিনিধি আপনাদের কাছে ত্রান পৌছে দিবে।

মেয়র বলেন কেউ সর্দি,কাশি বা জ্বরে আক্রান্ত হলে আতংকিত না হয়ে চসিকের স্বাস্থ্য সেবা কেন্দ্র বা হট লাইনে যোগাযোগ করবেন।

তিনি এসময় নগরবসাীকে গুজবে কান না দেওয়ারও আহবান জানান।

ত্রান বিতরণকালে রাজনীতিক ও চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব এস এম হারুনুর রশিদ, আওয়ামীলীগ নেতা শান্ত দাশ গুপ্ত, লিটন রায় চৌধুরী, ডা. সুনীল রঞ্জন নাথ, দোলন দাশগুপ্ত, চাত্র নেতা এস এম মামুনুর রশিদ, আওয়ামীলীগ নেতা নুর উল্লাহ ভুলু, এস এম মোরশেদুর রশিদ, মীর আহমদ সওদাগর, মোহাম্মদ আলী ও মোহাম্মদ হারুন উপস্থিত ছিলেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…