করোনায় মিরসরাইয়ের একব্যক্তির মৃত্যু
২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে মিরসরাইয়ের একজন প্রবাসীর মৃত্যু হয়েছে( ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। নিহতের নাম নুর উদ্দিন আহমেদ বাদল (৬০)।
আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকালে পারিবারিক ভাবে তার নিহতে খবরটি নিশ্চিত করেছেন।
তিনি মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমদের বড় ভাই। মিরসরাই উপজেলায় প্রথম ব্যাক্তি হিসেবে করোনায় দেশের বাইরে মারা গেলেন।
নিহত বাদল মিরসরাই থেকে দুইবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন বলে পারিবারিক সুত্র জানায়।
নুর উদ্দিন আহমদের ছোট ভাই সালাউদ্দিন আহমেদ ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, আমার বড় ভাই দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করেন। সেখানে তিনি ব্যবসা বানিজ্য করতেন।
আজ শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যাওয়ার খবর আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়ে রেখে গেছেন।
নুর উদ্দিন বাদল মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া ছরারকুল এলাকার সাবেক বন কর্মকর্তা মরহুম মুনছুর আহমেদ ফরেস্টারের দ্বিতীয় পুত্র।
২৪ঘণ্টা/আশরাফ উদ্দিন


আপনার মতামত লিখুন